• ই-পেপার

ঢাকায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষের বেঞ্চ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঢাকা মেডিকেল প্রতিনিধি
যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষের বেঞ্চ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া ফাতেমা (১৬) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত শিক্ষার্থী ফাতেমা নোয়াখালী জেলার চাটখালী উপজেলার মমিনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪ নং গলি বাসা নং-৭৮/২, তে পরিবারের সঙ্গে থাকতেন। 

জানা গেছে, গতকাল সোমবার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্লাস রুমে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।

নিহতের বাবা লুৎফর রহমান জানান, ফাতেমা শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। সেখানে মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে মাথায় ব্যথা পায়। পরে হাসপাতালে নেওয়ার পর আজ তার মৃত্যু হয়। এ বিষয়ে কোনো অভিযোগ নেই। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ধানমণ্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর ধানমণ্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অবৈধভাবে দখল করে ব্যবসার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

​অভিযানে ধানমণ্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ ছাড়া ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সেই সঙ্গে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসির প্রকৌশলী আনিছুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

উপসচিব আশফিকুন নাহারের সই করা অফিস আদেশে বলা হয়, আনিছুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুতর অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডার বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগগুলো তদন্ত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।