• ই-পেপার

রবি ঠাকুরের জন্মদিনে লিজা-নির্ঝরের \'তুমি\'

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী। ছবি : সংগৃহীত

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে। এর আগে গত ৩০ জুন এ মামলায় তাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গত ১৮ জুন আত্মসমর্পণের পর জাহের আলভীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায় গত ২১ জুন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৪ জুন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।  দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। 

আলভী ও ইকরা ২০১০ বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

ব্রাজিলের হারের পর যা বললেন অভিনেত্রী সাফা কবির

অনলাইন ডেস্ক
ব্রাজিলের হারের পর যা বললেন অভিনেত্রী সাফা কবির
সংগৃহীত ছবি

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ে আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী সাফা কবির আশা প্রকাশ করেছেন, আগামী বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পরাজয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন সাফা।

প্রকাশিত ওই ভিডিওতে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের পতাকা জড়িয়ে বিষণ্ণ কণ্ঠে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’

পোস্টের ক্যাপশনে তিনি একটি ব্রাজিলের পতাকা ও ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম (আগামীবার)’।

এর আগে গ্যালারি থেকে শেয়ার করা এক ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে দেখা যায় সাফা কবিরকে। পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়েও নিজের স্বপ্নের কথা জানান তিনি।

তিনি ক্যাপশনে লিখেন, ‘আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে- একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী?

বিনোদন ডেস্ক
দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী?
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই ছিল ভক্তদের কৌতূহল। অবশেষে রবিবার (৫ জুলাই) ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই যুগল। তবে বিয়ের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিষয়—ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও কোন রীতিতে বিয়ে করলেন তারা?

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে একেবারে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। দুপুর ১২টা ৪৫ মিনিটে নিবন্ধনপত্রে স্বাক্ষরের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ।

Aamir Khan, Gauri Spratt celebrate romantic first dance after they exchange  wedding vows

আমির খান মুসলিম এবং গৌরী স্প্র্যাট হিন্দু ধর্মাবলম্বী। তাই তারা ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠানের পরিবর্তে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে করেছেন। এই আইনের আওতায় ভিন্ন ধর্মের দুজন ব্যক্তি ধর্ম পরিবর্তন ছাড়াই আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

বিয়ের আগে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।’ শেষ পর্যন্ত ঠিক সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।

Aamir Khan, Gauri Spratt are surrounded by love and family in first wedding  photo - India Today

এদিকে বিয়ের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, পাশাপাশি বসে আছেন আমির ও গৌরী। তাদের মাঝখানে বসে রয়েছে গৌরীর আগের সংসারের ছোট ছেলে। ঠিক পেছনের সারিতে বসে আছেন আমিরের ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা। শপথবাক্য শেষ হতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এরপর গৌরীর হাতে চুম্বন করেন আমির, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে।

ভিডিওর আরেকটি অংশে নবদম্পতিকে একসঙ্গে নাচতে দেখা যায়। তাদের সঙ্গে আনন্দে যোগ দেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এরপর থেকেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

Aamir Khan Gauri Spratt exchange wedding vows dance their heart out - India  Today

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। তবে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও দুই বছরের বেশি আগে আবার তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। পরে গত মাসে বিয়ের সিদ্ধান্তের কথা জানান তিনি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সংসারে রয়েছে ছেলে আজাদ। অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সংসারের একটি ছেলে রয়েছে। নতুন এই অধ্যায়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিই ছিল তাদের বিয়ের সবচেয়ে বড় বিশেষত্ব।

বিয়ের আসরে নাচে মেতেছেন আমির-গৌরী, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
বিয়ের আসরে নাচে মেতেছেন আমির-গৌরী, ভাইরাল ভিডিও
সংগৃহীত ছবি

ঘরোয়া আয়োজনে বিয়ে সারার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের একটি ভিডিও। সেখানে নবদম্পতিকে একসঙ্গে নাচতে, হাসতে এবং অতিথিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে।

ভিডিওটির শুরুতে দেখা যায়, পাশাপাশি বসে আছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাদের মাঝখানে বসে রয়েছে গৌরীর আগের সংসারের ছোট ছেলে। ঠিক পেছনের সারিতে বসে আছেন আমিরের ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। বিয়ের শপথবাক্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। এরপর গৌরীর ডান হাতে চুম্বন করেন আমির, যা মুহূর্তেই অনুষ্ঠানের অন্যতম আবেগঘন দৃশ্যে পরিণত হয়।

ভিডিওর আরেক অংশে দেখা যায়, আমির ও গৌরী একসঙ্গে নাচছেন। তাদের আনন্দঘন মুহূর্তে যোগ দেন অনুষ্ঠানে উপস্থিত স্বজন ও বন্ধুরাও। পুরো আয়োজনেই ছিল উচ্ছ্বাস, হাসি আর উদযাপনের আবহ।

Aamir Khan kisses and hugs wife Gauri Spratt as she calls him 'protector  and shelter' in wedding vows - Watch first dance

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি শেয়ার করে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এরপর থেকেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরাও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন আমির ও গৌরীকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা নিবন্ধনপত্রে স্বাক্ষর করেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

আমির খান ও গৌরী স্প্র্যাট ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাদের বিয়ে হয়েছে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরিবর্তে নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন জীবন শুরু করেন তারা।

বিয়ের আগে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।’ শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ীই সম্পন্ন হয়েছে সব আয়োজন।

আমির খান ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। দুই বছরেরও বেশি আগে আবার যোগাযোগ শুরু হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এরপর গত মাসে বিয়ের সিদ্ধান্তের কথা জানান এই অভিনেতা।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সংসারে রয়েছে ছেলে আজাদ। দুই দাম্পত্যেরই বিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন আমির। অন্যদিকে, গৌরি স্প্র্যাটেরও আগের সংসারের একটি ছেলে রয়েছে।