• ই-পেপার

ভাড়া আত্মসাৎ ও জবরদখলের অভিযোগ : ৭১ লাখ টাকার মামলায় আসামি গ্রেপ্তার

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

আনসারের সতর্কতায় শাহাজালাল বিমানবন্দরে মোবাইলসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক
আনসারের সতর্কতায় শাহাজালাল বিমানবন্দরে মোবাইলসহ চোর আটক
প্রতীকী ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বে এক মোবাইল ফোন চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ওই চোরকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাসুম হাওলাদার। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে। ভুক্তভোগী সহযাত্রীর নাম মো. নাছির উদ্দীন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

জানা গেছে, বৃহস্পতিবার ‘বি’ শিফটের দায়িত্ব পালনকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়েতে এক চোর একজন সহযাত্রীর মোবাইল ফোন সুকৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে সেখানে দায়িত্ব পালনরত ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি মো. ইউনুস আলী তাৎক্ষণিকভাবে ধাওয়া করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।

পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন ও এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে চুরির অভিযোগের সত্যতা নিশ্চিত হলে তার কাছ থেকে উদ্ধার মোবাইল ফোনসহ তাকে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও জনসাধারণের আস্থা আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহজালাল বিমানবন্দরে ৭২০ গ্রাম সোনাসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরে ৭২০ গ্রাম সোনাসহ যাত্রী আটক
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ৭২০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা জানতে পারে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই হয়ে চট্টগ্রাম আসবে। সেখান থেকে অভ্যন্তরীণ রুটের এক যাত্রী দুবাইয়ের যাত্রীর কাছ থেকে সোনা নিয়ে ঢাকায় অবতরণের পর ডমেস্টিক টার্মিনাল দিয়ে বের হবেন।

এ খবরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হলে এক পর্যায়ে মোহাম্মদ আলাউদ্দিন নামের যাত্রীকে শনাক্ত করা হয়। পরে তার কাছে থাকা বিশেষ কায়দায় লুকানো গুঁড়া করা ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।