• ই-পেপার

নাগরিক সমাজ

জলবায়ু বাস্তুচ্যুতি মোকাবেলায় টেকসই পুনর্বাসনে স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

নিজস্ব প্রতিবেদক
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার)। ছবি : সংগৃহীত

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতের সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার এবং নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরো শক্তিশালীভাবে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর কমিটি। সবার মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ছবি : কালের কণ্ঠ

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, শিক্ষার্থীদের জনসেবামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন আরো সহজ হবে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে আয়োজিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর পুরস্কার বিতরণী ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি বিশ্বজুড়ে স্বীকৃত। তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছি।’

শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভালো উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ অন্য প্রতিষ্ঠানগুলোকেও উদ্বুদ্ধ করবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমকে কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রাখার কথা উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক জানান, ক্যাম্পেইনের মাধ্যমে এই কার্যক্রম নগরীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের সচেতনতা বাড়িয়ে সিটি করপোরেশনের সেবাগুলো আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে নেভি কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে প্রশাসক বলেন, ‘চেষ্টা থাকলে সফলতা আসবেই। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী ধারণা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন নগর গঠনে কাজে লাগানো হবে।’

অনুষ্ঠান শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীর, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬ দ্রুত কার্যকর করতে বিধিমালা প্রণয়ন এবং ই-সিগারেট, নিকোটিন পাউচসহ নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর অবসর ভবনে সমিতি ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় এ দাবি জানানো হয়।

সভায় সমিতির প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর তামাক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সংশোধিত আইনের দ্রুত বাস্তবায়ন জরুরি।

অবসরপ্রাপ্ত সচিব মো. শামসুল আলম খান বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিকোটিন পাউচ, নিকোটিন গ্র্যানুলস ও হিটেড টোব্যাকো প্রোডাক্টসের (এইচটিপি) ওপর কর আরোপের ফলে এসব পণ্যের বাজার সম্প্রসারণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বাড়তে পারে। তাই সময়োপযোগী নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সমিতির পরিচালক মোহাম্মদ আলী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি—৩৫ দশমিক ৩ শতাংশ। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু হয়। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এ খাত থেকে আদায় হওয়া রাজস্বের দ্বিগুণেরও বেশি। তাই সংশোধিত আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং দ্রুত বিধিমালা প্রণয়ন করে আইনটি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

রাজধানীর লালবাগ থেকে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ থেকে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
সংগৃহীত ছবি

রাজধানীর লালবাগে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার ভোরে লালবাগ থানার বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পাগলা কোস্ট গার্ড স্টেশন। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

জলবায়ু বাস্তুচ্যুতি মোকাবেলায় টেকসই পুনর্বাসনে স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান | কালের কণ্ঠ