• ই-পেপার

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্রী প্রদীপ কুমার (৪৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রদীপ কুমার বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নিতাই চন্দ্র। তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রদীপ কুমার ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে ১১টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
সংগৃহীত ছবি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হাবে না, এ মর্মে একটি শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

নোটিশের জবাব দিতে তাদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আরো ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গত ৯ জুন শোকজ নোটিশের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে জবাববে যে ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় ১৯৮২ এর ১১(২)(খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।

তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রবিবার সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। যাদের প্রত্যেকের বয়স ছিল এক থেকে চার দিনের মধ্যে।

মাদরাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক
মাদরাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার
রাজধানীর রামপুরায় মাদরাসার শিশু শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় গ্রেপ্তার শিহাব হোসেনকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

রাজধানীর রামপুরায় মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় গ্রেপ্তার শিহাব হোসেন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা রেকর্ড করেন। সংশ্লিষ্ট নারী-শিশু জিআর শাখার এসআই আবুল কালাম আজাদ জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন। 

গত ১৯ মে (মঙ্গলবার) রাত ৮টার দিকে রামপুরা থানার একটি দল অভিযান চালিয়ে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে আসামি শিহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে ২১ মে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়ে। পরবর্তীতে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। আজ এই আসামি  মাদরাসার শিশু শিক্ষার্থী বলাৎকার ও আত্মহত্যা প্ররোচনার বিষয়ে দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন।

ঘটনার পরদিন  নিহত আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষ শিহাবের নাম জানান। তারা জানান, শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদরাসার আরো চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ ছিল। পরে মাদরাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিশ্ব গ্লোবাল ফ্যাটি লিভার ডে

ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটালে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটালে ব্যতিক্রমী আয়োজন
ছবি : কালের কণ্ঠ

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মাদানী এভিনিউয়ে হাসপাতালের আয়োজিত এ কর্মসূচিতে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে চিত্রাঙ্কনের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে বিশ্বজুড়ে ফ্যাটি লিভার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এ রোগের কারণ, ঝুঁকি, জটিলতা ও প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এখনও তুলনামূলকভাবে কম। এ বাস্তবতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিল্প ও স্বাস্থ্যসেবার সমন্বয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়জন শিল্পী ফ্যাটি লিভার রোগ নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও বার্তা চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেন। লাইভ আর্ট সেশনটি সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে। পরে সন্ধ্যায় শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, শিল্পের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক বার্তা সাধারণ মানুষের কাছে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

চিত্রাঙ্কন কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানে চিকিৎসকদের জন্য সিএমই (কনটিনিউয়িং মেডিকেল এডুকেশন), বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিভার স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান সম্পর্কে হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষায় কাজ করেন, তেমনি শিল্পীরাও তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম। দুই ক্ষেত্রকে একত্রিত করে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে আরও কার্যকরভাবে সচেতনতা বাড়াতে চেয়েছি।”

দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ ফয়জুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবু রায়হান আল বেরুনি, ডা. আজহারুল ইসলাম খানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন | কালের কণ্ঠ