• ই-পেপার

রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে তরুণী নিহত, আহত ১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক
রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীকে টিটির মারধরের রেলপথ অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সকালা ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, এ অবরোধের কারণে দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেনের নির্ধারিত সূচি বিলম্বিত হয়েছে। ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। 

শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ট্রেনে রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে টিকিট চেকার (টিটি) মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত টিটির শাস্তিসহ চার দফা দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী টিটির মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়েছি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আলোচনায় বসতে রাজি আছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বলেন, ‘ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

সৌদি প্রবাসী যুবকের বাড়িতে ২ নারীর অনশন

অনলাইন ডেস্ক
সৌদি প্রবাসী যুবকের বাড়িতে ২ নারীর অনশন
সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নাজমুল ইসলাম (৩০) নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে স্ত্রীর অধিকারের দাবিতে এক সপ্তাহ ধরে একসঙ্গে দুই নারী অনশন করছেন। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নাজমুল ওই এলাকার আমবাজ আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তিনি এর আগেও এক নারীকে বিয়ে করেছিলেন। বিদেশে যাওয়ার আগে তিনি সেই নারীকে তালাক দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই নারীর সঙ্গে আলাদাভাবে নাজমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রবাসে থাকাবস্থায় দুই নারীর সঙ্গেই নিয়মিত যোগাযোগ করতেন তিনি। গত ৪ জুলাই ছুটিতে দেশে ফেরেন তিনি। এরপর কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চা বাড়ি গ্রামের এক নারীকে তিনি বিয়ে করেন। এর তিন দিন পর ৭ জুলাই কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের এক নারীকে তিনি বিয়ে করেন।

দুই বিয়ের সম্পন্ন করে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে তার দুই স্ত্রী স্বামীর খোঁজে শ্বশুরবাড়ি এসে দেখেন তার কোনো হদিস নেই। এ অবস্থায় স্ত্রীর অধিকার পেতে তারা এক সপ্তাহ ধরে সেখানে একসঙ্গেই অনশনে আছেন।’

নাজমুলের বাবা আমবাজ আলী জানান, হেলেঞ্চা বাড়ির মেয়েটির সঙ্গে আগে তার ছেলের বিয়ের আলোচনা হয়। তবে তিনি তখন তাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করেন। পরে তিনি তাকে তালাক দিয়ে বিদেশে চলে যান।

তিনি বলেন, শুনেছি বিদেশ থেকেও নাকি মেয়েটির সঙ্গে নাজমুল যোগাযোগ রেখেছিল। দেশে এসে আমাদের না জানিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছে।

নাজমুলের মা শাহনাজ বেগম জানান, দ্বিতীয় মেয়েটি তার ছোট ছেলের স্ত্রীর বড় বোন। সম্প্রতি তার মা এসে তাকে তাদের বাড়িতে রেখে গেছেন। এখন তারা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না।

এদিকে, অনশনরত দুই নারী জানান, তারা একে অপরের বিয়ের ব্যাপারে জানতেন। নাজমুল তাদের দুজনকেই রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। এখন স্ত্রী হিসেবে দায়িত্ব না নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ছেড়ে যাওয়ার জন্য তারা তাকে বিয়ে করেননি। তিনি দুজনকে নিয়ে সংসার করবেন, নাকি একজনকে নিয়ে, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত নাজমুলের মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬ বছর পর অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১৬ বছর পর অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফ হোসেন (৪৪)। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে শনিবার (১৮ জুলাই) রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র‍্যাব-৬, এর সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯-ক ধারায় সাজা প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব না হওয়ায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে থানার ওসি মিজানুর রহমান হাওলাদার আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, আইনের আওতায় নিয়ে আসা হবে।’

অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি।

সোমবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন, হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।’