• ই-পেপার

ফুফুবা‌ড়ি বেড়া‌তে এসে পা‌নি‌তে ডু‌বে প্রাণ গেল শিশুর

মানিকগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. শহীদ শিকদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ মহেশপুর এলাকার একটি ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ শিকদার ওই এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খোর্দ মহেশপুর এলাকার চরাঞ্চলের ফসলের মাঠে কাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় কৃষকরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ দাফন করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

নানা আলোচনা ও নাটকীয়তার পর অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের কর্মস্থলে যোগদান করেন। এর আগে সিলেটের আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলকে প্রত্যাহার করার পর কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয়।

নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (সোমবার) সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি।’

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন জেলা প্রশাসক সকাল ৯টা থেকে অফিস করছেন।’

জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর ছেলে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক  মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে।

তার আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটে সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মণ্ডল নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুর রহমান এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলম মণ্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৩ বছর বয়সের শিশুটি স্থানীয় এক মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরলে আসামি আলম মণ্ডল তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সে সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি আলম পালিয়ে গেলেও শিশুটি তার পরিবারের কাছে আসামির নামসহ পুরো ঘটনা ফাঁস করে। পরে শিশুটিকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে। এক দিন পর ১১ অক্টোবর শিশুটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় আলম মন্ডলকে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। 

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন ওই আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন।

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত
সংগৃহীত ছবি

রাজবাড়ীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ পাহার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ভোররাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চন্দনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ পাহার নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সোনাপাড়া গ্রামের সুনীল পাহারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কুষ্টিয়া থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক চন্দনী বাজার এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে রাজবাড়ীগামী একটি চালবোঝাই ট্রাক এসে পেছন থেকে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় চালবোঝাই ট্রাকের চালকের সহকারী বিদ্যুৎ পাহার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।