• ই-পেপার

কর্মসংস্থানের ব্যবস্থা না হলে আরেকটি গণ-অভ্যুত্থান হবে : সারজিস আলম

‘মাদকসেবন করে’ বিশৃঙ্খলার অভিযোগে যশোরে দুইজনের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘মাদকসেবন করে’ বিশৃঙ্খলার অভিযোগে যশোরে দুইজনের কারাদণ্ড
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে ‘মাদকসেবন করে’ জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নওয়াপাড়া গ্রামের বেঙ্গল রেলগেট এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫০) এবং একই গ্রামের ফিরোজ গাজীর ছেলে আব্দুল জব্বার (৪০)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদকসেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশনসংলগ্ন ছাগলহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনিরুল ইসলাম ও আব্দুল জব্বারকে মদ্যপ অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ব্যবসায়ী ওমর হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি পরিবারের অনুষ্ঠানের জন্য আবদুল মোতালেবের বাড়ির উঠান ব্যবহার করা হচ্ছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল মোতালেব দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পানির ডিলার হিসেবে ব্যবসা করতেন। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভোমরা স্থলবন্দরে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি:
ভোমরা স্থলবন্দরে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ছবি : কালের কণ্ঠ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিজিবি এ তথ্য জানায়। এর আগে ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সমরেশ দাস ও রাম মন্ডল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা নাকফুলগুলোর মূল্য প্রায় ৪৫ লাখ ৬২ হাজার টাকা। আর ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ডের নাকফুল বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

টানা ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের দুটি পৃথক স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ করেছে সংগঠনটি।

এদিন বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া এলাকায় এবং বিকেল সাড়ে ৪টায় নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় পৃথকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি সামগ্রী। পাশাপাশি অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থাও রাখা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় কেবল তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রয়োজনে চট্টগ্রামের আরো ক্ষতিগ্রস্ত এলাকায় একই ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।