• ই-পেপার

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সদস্য সচিব গ্রেপ্তার

রাঙামাটিতে গৃহবধূকে হত্যা করে অর্থ লুটের অভিযোগ

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা করে অর্থ লুটের অভিযোগ
সংগৃহীত ছবি

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে নিজবাড়িতে আয়েশা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার পর নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) রাতে উপজেলার ১ নম্বর সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্থানীয় বাসিন্দা মো. মফিজুল হকের স্ত্রী।

নিহতের স্বামী বলেন, ‘আমি ও আমার বড় ছেলে সকালে গাছ চিড়াতে বেরিয়ে যাই। সারা দিন আর বাসায় আসিনি। সন্ধ্যায় বাসায় এসে কাঠ রেখে গোসল সেরে বাড়িতে ফিরে ঘর অন্ধকার দেখতে পাই। পরে ঘরের বাতি জ্বালিয়ে আমার স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখি। প্রথমে তিনি ঘুমিয়ে আছেন মনে করেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখতে পাই, তার মাথা রক্তাক্ত এবং তিনি মারা গেছেন। এছাড়া আলমিরা ভাঙা অবস্থায় ছিল।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি গরু বিক্রির প্রায় ৩ লাখ টাকা আলমারিতে রাখা হয়েছিল, যা আর পাইনি। সোহাগ ও ওমর নামের দুজন ব্যক্তির আমাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। আমরা সন্দেহ করছি ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে।’

নিহতের ভাইপো মো. রাজীব ইসলাম ও মো. রফিকুল ইসলাম জানান, আমরা সকালে যে যার মতো কাজে যাই। সন্ধ্যার পর খবর পেয়ে আমরা ফুফুর বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মরদেহের পাশে একটি রক্তমাখা ভাঙা ইট ও একটি হাতুড়ি ছিল। 

জানা গেছে, সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়।

সুবলং পুলিশ ফাঁড়ির সহকারী সাব ইন্সপেক্টর মো. বাদল দেওয়ান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার সময় নগরীর নাজিরের পোল এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ।

তিনি জানান, গ্রেপ্তারের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তাড়াশ-রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো: আফজাল হোসেনর ছেলে এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।

অভিযোগ অস্বীকার করে রুবেলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সে ওই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

আদমদীঘি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর চালান। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার (২২ জুন) তাকে আদালতের পাঠানো হবে।’