• ই-পেপার

পিরোজপুর

সরকারি দামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না অনেক কৃষক

  • প্রাধান্য পাচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি

পরিবর্তন হচ্ছে একটি উপজেলার নাম

বগুড়া অফিস
পরিবর্তন হচ্ছে একটি উপজেলার নাম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এই উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা।গতকাল শুক্রবার (১২ জুন) রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।  

প্রতিমন্ত্রী বলেন, দেশে শিবগঞ্জ নামে আরও একটি উপজেলা আছে। যেটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এজন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।

ভৌগলিক অবস্থান অনুযায়ী শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। আয়তন ৩১৫ কিমি। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমি উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন  ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখের মতো।

শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরনের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে। 

শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা হবে ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেজড। শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার। এ কারণে শিক্ষার গুরুত্ব বিবেচনায় শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাকে ইনোভেশনে নিয়ে যাচ্ছি। শিক্ষাকে আনন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, শিক্ষায় উৎসাহী করতে জাতীয় পর্যায়ে আমরা শুধু শ্রেষ্ঠ শিক্ষার্থী-শিক্ষকই নির্বাচন করব না, বাংলাদেশের সেরা শিক্ষানুরাগীও নির্বাচিত করব। যারা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ অন্যরা।

মানিকগঞ্জে আ. লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে আ. লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মানিকগঞ্জে সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরসালিন বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৩ জুন ) বিকেল ৪টার দিকে এক বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়। 

মো. মোরসালিন বাবু তিল্লী ইউনিয়নের মৃত আব্দুস সালাম চেয়ারম্যানের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান। 

মানিকগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, সাটুরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি মোরসালিন বাবু। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রাজশাহীতে নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা
ছবি: কালের কণ্ঠ

সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারায় মূল অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই অংশ হিসেবে দুপুরে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজশাহীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ কদম চারা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জাম চারা, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কাঁঠাল চারা এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কাঠবাদাম চারা রোপণ করেন।

এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আম চারা, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম জলপাই চারা এবং রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম আমলকী চারা রোপণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকেরা জানান, এই কর্মসূচিতে আগত অতিথিদের প্রত্যেককে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।