• ই-পেপার

রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আটক ৬

মোংলা প্রতিনিধি
মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আটক ৬
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সকালে ওই স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় দায়িত্ব পালনরত তিনজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যৌথ অভিযান শুরু করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ড বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের তৎপরতার জন্য পরিচিত। সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই তারা সংগঠিত হয়ে স্টেশনে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

পাবনা প্রতিনিধি
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর ২ টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ (২২) পাবনার আতাইকুলা থানার দুবলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের রেন্টু মন্ডলের ছেলে। আহত জুলফিকার (২৫) একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পাবনা সদর থানার এসআই মানিক হোসেন জানান, জুলফিকার ও তার চাচাতো ভাই সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে তারাবড়িয়া বাজার পৌঁছালে অপর দিক থেকে আসা পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ যায় সাজ্জাদের। এ ঘটনায় গুরুতর আহত হয় জুলফিকার। তাকে  স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য অর্থপেডিকস বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী নেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, এই ঘটনায় স্বজনরা আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক নন। তাই  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবনায় অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনায় অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পাবনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা আইন-শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে গত ১২ ঘণ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাবনার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে গত ১২ ঘণ্টায় অভিযান চালিয়ে পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় ১ জন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় ১ জন, বেড়ায় ৩ জন এবং আতাউকুলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। বাকিদের বিভিন্ন অপরাদের দায়ে নিয়মিত মামলা দায়ের পর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছে।

পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সকল ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে খলিলুর রহমান (৩৯) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।

খলিলুর রহমান উপজেলা বহড়াতৈল গ্রামের মৃত আলম মিয়ার ছেলে এবং বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

খলিলুর রহমানের ফুফাতো ভাই মফিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে রেফ্রিজারেটরে (ফ্রিজে) বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় খলিলুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খলিলুর রহমানের সহকর্মী বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘শিক্ষক হিসেবে খলিলুর রহমান যেমন ভালো ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন অমায়িক। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন।