• ই-পেপার

রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে গুলি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে
সংগৃহীত ছবি

রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ও তারের ক্রেতা আসামি মো. মাহাবুব হাসানকে (৩৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ডিএমপির (সিটিটিসি) টিমের উপ-পুলিশ পরিদর্শক ইনজামুল হোসেন এ আবেদন করেন।

​মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ মে সকাল ১০টা হতে ১ জুন  সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে পুরাতন ভবন-১, ২ ও ৩ এর ছাদ থেকে বিটিসিএলের জোড়ার কপার ক্যাবল চুরির ঘটনা ঘটে। আনুমানিক ১১০ মিটার দীর্ঘ  চুরি হওয়া সরকারি ক্যাবলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় (বিটিসিএল) জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে সচিবালয় এলাকা থেকে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিন  তাদেরকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির দায় স্বীকার করে এবং জানায় যে, সে চুরিকৃত ক্যাবলের ভেতরের মূল্যবান তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ নামক ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। ​রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালের মূল ক্রেতা মো. মাহবুব হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আসামি চোরাই তার ক্রয়ের বিষয় স্বীকার করলেও কোথায় রাখছে তা অস্বীকার করছে। এজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (১২ জুন) বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান আবেদনটি করেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। তবে এ দিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করে র‍্যাব।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

আসামি কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ব্যবসা নিয়ে রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকে বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে কথা-কাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা বাইক চালিয়ে আসছিলেন। এ সময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কালু বাইকারকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে বাইকার পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

ঢামেকে চিকিৎসাধীন এক কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঢামেকে চিকিৎসাধীন এক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. কাওসার (৬৫) নামে এক অসুস্থ কারাবন্দি কয়েদির চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে। কাওসার মানিকগঞ্জ সদর থানার চরহিজল গ্রামের সইজ উদ্দিনের ছেলে।

এর আগে (৭ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে  মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। কারা সূত্রে জানা যায় মানিকগঞ্জ থানার মামলা নং ০৭(৬)৯১ দায়রা ৪৬/৯১ ধারা ৩০২/৩২৪/১১৪ দণ্ডবিধি মামলায় বন্দি ছিলেন তিনি।

ডা. ধীপ্রার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

অনলাইন ডেস্ক
ডা. ধীপ্রার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি
সংগৃহীত ছবি

ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রা নামে বাংলাদেশ মেডিকেল কলেজের এক সাবেক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করেছেন তার সহপাঠী-সহকর্মী ও পরিবারের সদস্যরা। তার ময়নাতদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

শুক্রবার (১২ জুন) রাজধানীর বারডেম হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

সহকর্মীদের দাবি, ডা. ধীপ্রা শ্বশুরবাড়িতে প্রায়শই নির্যাতনের শিকার হতেন। ডাক্তারের পরামর্শে মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। 

পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত্যুর আগের তিন দিন তালাবদ্ধ অবস্থায় অভুক্ত ছিলেন তিনি।

সহকর্মী ও পরিবারের সদস্যরা ডা. ধীপ্রার ময়নাতদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।

ডা. ধীপ্রা ২০১৮ সাল থেকে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। পরে ২০২০ সালে তিনি তার সহপাঠী রহমত রশিদ সিয়ামকে বিয়ে করেন। শ্বশুরবাড়িতে গত ৪ জুন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তবে বারডেম হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।