• ই-পেপার

রংপুরে ৯১ মাদক মামলায় গ্রেপ্তার ৯২

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাব্বির হোসেন (২৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে উপজেলার লোকনাথপুর গ্রামে নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওই গ্রামের আলম হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহউদ্দিন জানান, সাব্বির হোসেনের মোবাইল ফোনে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ধরনের অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হিলি

দাম কমল পেঁয়াজের, কেজিতে কত?

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দাম কমল পেঁয়াজের, কেজিতে কত?
সংগৃহীত ছবি

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ টাকা করে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।

বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের যথেষ্ট সরবরাহ আছে, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। দুদিন আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

হিলি বাজরে পেঁয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের তো আয় রোজগার কম, এরওপর পেঁয়াজের বাড়তি দামের কারনে আমাদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হচ্ছিল। আগে দাম কম থাকায় আমাদের বেশ সুবিধা হচ্ছিল চাহিদা মতো কিনতে পারছিলাম। কিন্তু দাম বাড়ার ফলে এক কেজি পেয়াজ কিনতে হচ্ছিল ৪০ টাকা কেজি দরে। এতে করে আমরা চাহিদামতো পেঁয়াজ কিনতে পারছিলাম না।’

তিনি আরো বলেন, ‘যতটুকু চাহিদা তার চেয়ে পরিমাণে কম কিনতে হচ্ছিল বাড়তি দামের কারণে। এখন দাম কিছুটা কমেছে কেজিতে ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হচ্ছে। এতে করে আমাদের কিছুটা সুবিধা হচ্ছে আমরা এখন কিছুটা চাহিদামতো কিনতে পারছি। দাম যেন আরো কম থাকে সেই দাবি থাকবে আমাদের।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ বলেন, ‘সরবরাহ বেশ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশকিছু দিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দুদিন ধরে বৈরি আবহাওয়ার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। এর ফলে মোকামেই পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হয়েছিল। আমাদের সেখানে ৩৭ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল খরচ দিয়ে আমরা বিক্রি করছিলাম ৪০ টাকা কেজি দরে। তবে এখন মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। এখন আমরা মোকামে ৩৩ টাকা কেজি দরে কিনছি খরচ মিলিয়ে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি। পেঁয়াজের সরবরাহ এমন থাকলে দাম আরো কিছুটা কমতে পারে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘কেউ যেন কৃত্রিম সংকট করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিয়মিত আমাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহের বাজার পরিদর্শন করছি—কি দামে কিনছে কি দামে বিক্রি করছে সেটি যাচাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে দাম বাড়তি নেওয়ার অভিযোগ উঠলে আর্থিক জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৯
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজিদুর রহমান।

গ্রেপ্তাররা হলেন মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), রবিন হোসেন (৩১), হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), শরিফ হোসেন (৩৭), রিফাত মিয়া (২৫), দুলাল মিয়া (৪০) ও দেলোয়ার হোসেন (৬২)।

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান রয়েছে। এ ছাড়া অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

জলসংকটে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে বন্ধ ৩ ইউনিট

রাঙামাটি সংবাদদাতা
জলসংকটে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে বন্ধ ৩ ইউনিট
সংগৃহীত ছবি

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় আবারও কমেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বর্তমানে এই কেন্দ্রের দুটি ইউনিট চালু রেখে ৬০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ দুদিন আগেও এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট চালু ছিল। যেখান থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট। বর্তমানে এই কেন্দ্রের তিন ইউনিট বন্ধ রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রেল রুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রের শুধুমাত্র দুটি ইউনিট হতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এরমধ্যে ২ নম্বর ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গ্রীষ্মের শুরুতে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় এই কেন্দ্রে মাত্র একটি ইউনিট চালু রেখে ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

সূত্র জানায়, পরবর্তী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পানি কিছুটা বাড়লে তিনটা ইউনিট চালু করা হয়, যার থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কিন্তু বর্তমানে আবারও কাপ্তাই হ্রদে পানি কমে আসায় দুদিন আগে একটি ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে দুটি ইউনিট চালু রয়েছে।

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানির স্তর দিন দিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। রুলকার্ভ অনুযায়ী পানির স্তর ৭৮.২০ এমএসএল (মিনস সি লেভেল) থাকার কথা সেখানে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৭৩.৪০ এমএসএল।’