• ই-পেপার

জলসংকটে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বন্ধ ৩ ইউনিট

মাদারীপুরে পিকআপ-ইজি বাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পিকআপ-ইজি বাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি : কালের কণ্ঠ

মাদারীপুরে পিকআপভ্যানের চাপায় ইজি বাইকের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ইজি বাইকের তিন যাত্রী। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিম মুন্সি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে রাজৈর কবিরাজপুর থেকে টেকেরহাট যাচ্ছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই ইজি বাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ইজি বাইকের চালকসহ চার যাত্রীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ইজি বাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে চাপা দেওয়া পিকআপভ্যানটি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৪

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজন এবং একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের সহসভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন বাংলাদেশ শ্রমিক লীগ দাউদকান্দি উপজেলা শাখার সহসভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯), মাদক মামলার আসামি মো. তুহিন (২০), কেজি গাঁজাসহ তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) ও জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি  আনোয়ার হোসেনকে পৌরসভা রিফাত পার্ক থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতে পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। গৌরীপুর বাজার থেকে মাদক মামলার আসামি তুহিন নাম এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. আবদুল বারী জানান, আটক আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

যশোরের চৌগাছায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর অফিস
যশোরের চৌগাছায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় জুয়েল আহমেদ রানা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সাথে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম এবং স্থানীয় নজরম মেম্বারের ছেলে বাবু ও সুমনসহ অজ্ঞাতপরিচয় আরো ৫-৬ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়।

নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, সকালে তিনি তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলাকারীরা তাকে একটি গাছের সাথে বেঁধে রেখে তার স্বামীর ওপর এই বর্বরোচিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, চৌগাছায় হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে।

পিকআপের ধাক্কায় ইজি বাইকচালক নিহত

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি
পিকআপের ধাক্কায় ইজি বাইকচালক নিহত
প্রতীকী ছবি

মাদারীপুরে পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৩ ইজি বাইকের যাত্রী। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শামীম মুন্সী (৩০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল ইজি বাইকটি। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজি বাইকচালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত তিনজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।