• ই-পেপার

রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

পিরোজপুর

সরকারি দামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না অনেক কৃষক

প্রধান্য পাচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি

ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর
সরকারি দামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না অনেক কৃষক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী খাদ্য গুদামে তোলা হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে কেনা ধান। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

ছয় বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন পরিতোষ হালদার। উৎপাদনও হয় ভালো। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার  শ্রীরামকাঠী এলাকার এই কৃষকের। 

পরিতোষের অভিযোগ, গুদামে ধান নিয়ে গেলে ভেজা বা নিম্নমানের অজুহাত দেখিয়ে তা কেনা হয় না। অথচ সহজেই সংগ্রহ করা হচ্ছে প্রভাবশালীদের ধান।

শুধু পরিতোষ নয়, উপজেলার অনেক কৃষকের অভিযোগ একই প্রায় রকম। সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। 

কৃষকরা বলছেন, সরকারি গুদামে প্রকৃত চাষিদের ধান সংগ্রহের পরিবর্তে ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। ফলে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেক কৃষক। 

কৃষকরা জানান, উপজেলার শ্রীরামকাঠী খাদ্য গুদামে ধান নিয়ে গেলেও নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে কৃষকদের। কখন ধান জমা নেওয়া হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো সময়সূচি না থাকায় চাষিদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই বাজারের পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করছেন। সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পাওয়ার প্রতিবাদে সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভও করেন কৃষকরা।

কৃষকদের ভাষ্য, খাদ্য গুদামের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের কৃষক শরিফুল বেপারীর অভিযোগ, তিনি ২৫ মণ ধান নিয়ে গুদামে যান। কিন্তু দীর্ঘ সারির কথা বলে তাকে ফেরত পাঠানো হয়। তার দাবি, গুদামের সামনে হাজার হাজার বস্তা ধান মজুদ রাখায় সাধারণ কৃষকদের ধান ভেতরে নেওয়ার সুযোগ কমে গেছে। এতে সরকারি দামে বিক্রি করতে না পেরে বাজারে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক।

সরেজমিনে গুদাম এলাকায় গিয়ে দেখা যায়, গুদামের বাইরে ধানের বস্তা স্তূপ করে রাখা। এ সময় সেখানে থাকা কয়েকজন কৃষক  অভিযোগ করেন, অন্য চাষিরা যাতে ধান সরবরাহ করতে না পারে, সে জন্য সব ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোনো কোনো  কৃষকের কৃষি কার্ড ব্যবহার করে অন্যদের ধান সরবরাহের অভিযোগও করেন তারা।

এদিকে, সম্প্রতি সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পেয়ে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন কৃষকরা। তাদের দাবি, ভালো মানের ধান ফিরিয়ে দেওয়া হলেও ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সরবরাহ করা নিম্নমানের ধান কেনা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রীরামকাঠী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিমা আক্তার। তিনি বলেন, সরকারি নীতিমালা মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে এবং ধান নিয়ে এলে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। তার ভাষ্য, বর্তমানে বস্তার কিছু সংকট থাকায় সাময়িক জটিলতা সৃষ্টি হয়েছে। গুদামের বাইরে ধান কেনাবেচা বা কারা ধান মজুত করছে, সে বিষয়ে তার কোনো দায়িত্ব নেই বলেও জানান তিনি। কৃষি কার্ডধারী ব্যক্তি ধান নিয়ে এলে তা গ্রহণ করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নাজিরপুর উপজেলায় প্রতিমণ ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৪০ টাকা। এ বছর উপজেলায় মোট এক  হাজার ৩০৬ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

কৃষকদের দাবি, সরকারি সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে প্রকৃত উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন এবং কৃষি উৎপাদনে তাদের আগ্রহ কমে যেতে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশব্যাপী মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ পাইলটিং স্কিম (হেলথ স্ক্রিনিং কার্যক্রম) চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।’

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যাতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই আমরা। সরকারী সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। আদ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ দ্বীনের পক্ষে কথা বলে।’

তিনি আরো বলেন, ‘চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।

রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

খাবারের টোকেন ও টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের আগমন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ১২৫টি বেলুন উড়িয়ে এবং কবুতর অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, স্বাগত বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

বক্তারা বিদ্যালয়ের ১২৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। তারা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরো সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফটোসেশন, গ্রুপ ছবি, আলোচনাসভা এবং স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করেন।

দিনব্যাপী আয়োজনের শেষভাগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের পাশাপাশি লাইভ কনসার্ট দর্শকদের মুগ্ধ করে।

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ‘বিগত সরকার দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।’

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার জনগণের সেবা আরো সহজ করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি সেবা সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।’

 

স্বাস্থ্যসেবা জনগণের দোড়াগাড়ায় পৌছানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিশু ও নারীদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা রেখেই পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। প্রতিটা ঘরে ঘরে সরকারের লোক যাবে। তারা প্রাথমিক সেবা শেষে রোগীকে হাসপাতালে পাঠাবে। এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি।’

এ সময় মন্ত্রী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।

রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২ | কালের কণ্ঠ