• ই-পেপার

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজী নামক এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পিয়াস (২৩) ওই মহল্লার  জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজীর মৃত্যু হয়। ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  জহুরুল হক মিঠুন জানান,  নিজেরা বসবাস করার জন্য একটি ভবন তৈরি করছিল তারা। সকালে মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজী মারা যান। 

নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে এ কর্মসূচির আয়োজন করে চরএলাহী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি চরএলাহী বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বাদামতলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় চরএলাহী বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা, সাবেক সহ-সভাপতি মহিন উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেলসহ স্থানীয় নেতারা।

আরো পড়ুন
বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

 

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তারই অংশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

টুঙ্গিপাড়া

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

গোপালগঞ্জ প্রতিনিধি
পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
ছবি: কালের কণ্ঠ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কের যান চলাচল।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় প্রথমে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে (ঢাকা-পিরোজপুর) আঞ্চলিক মহাসড়ক ও পরে দুপুরে পাটগাতী বাস স্ট্যান্ডের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানবাহন চলাচল। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কলেজে ফেরেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক বছর ধরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (সাবেক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া কলেজ থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব অনেক। এসব কারণে শিক্ষার্থীরা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে না চেয়ে সাবেক কেন্দ্র জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরিক্ষা দিতে চান। তাই তারা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী আবু বক্কর, লতাসহ আরো অনেকে জানান, তারা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চান না। সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো স্কুল কলেজ পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের যে দাবিটি জানিয়েছেন সেটা এই মুহূর্তে জটিল বিষয়। আর শিক্ষার্থীরা যেসব অভিযোগ করেছেন সেকরম কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আলোচনা করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসব বিষয়ে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা অবরোধ তুলে কলেজে ফিরে যায়।’

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে কলেজে ফিরে গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল টিম দায়িত্বে রয়েছেন।’

মৌলভীবাজারে এএসপি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে এএসপি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

মৌলভীবাজারে নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুরের কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ জুন রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি মামলার বিষয়ে ভয় দেখিয়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। 

আরো পড়ুন
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

 

এরপর গত ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র দেখান, যেখানে তার নামের পাশে এএসপি পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

পরে পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এ ছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে জানান আজমল হোসেন। তিনি বলেন, এ ঘটনায় বড়লেখা থানায় পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।