• ই-পেপার

ময়মনসিংহে চতুর্থ দিনের মতো চলছে ১৪৪ ধারা

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গনপিটুনি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গনপিটুনি
সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় ৯ বছর বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে তিনি ও ভুক্তভোগী শিশু ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে চকোলেটের প্রলোভনে ভুক্তভোগী ওই শিশুকে স্থানীয় একটি স্কুলের ভেতর নিয়ে যায় অভিযুক্ত আশাদুল। পরে শিশুটির চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে আশাদুলকে ঘটনাস্থল থেকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানান, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ডুবে আব্দুর রহমান (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান বরিশালের কাশিপুর এলাকার মাছুম ও আসমা দম্পতির ছেলে। তারা ঢাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নানা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। পরে পরিবারের অজান্তে পাশের গজারিয়া নদীতে গোসল করতে নেমে যায় সে। এ সময় নদীতে প্রবল স্রোতের কারণে মুহূর্তেই তলিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে নদীর পাড়ে তার জুতা দেখতে পান তারা। পরে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

 

মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন জানান, শনিবার সকালে পরিবারের সঙ্গে আব্দুর রহমান নানার বাড়িতে আসে। সাঁতার না জানার কারণে নদীতে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
সংগৃহীত ছবি

কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি হায়েস ও দুটি মিনিবাস জব্দ করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।    

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি।  

আরো পড়ুন
ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রামমুখী লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে তিনটি হায়েস গাড়ি ও দুটি মিনি বাস জব্দ করে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫-৪৬ জনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই ও বিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৯ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনে পৌঁছালে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

আরো পড়ুন
ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির লাশ বাড়িতে

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির লাশ বাড়িতে

 

এর ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে। বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।