• ই-পেপার

জনশক্তি রপ্তানিতে পিছিয়েছে চট্টগ্রাম, এগিয়ে কুমিল্লা

সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করা হয়েছে। ইব্রাহিম কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে। ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছে।

আরো পড়ুন
বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের প্রত্যাবর্তন

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের প্রত্যাবর্তন

 

মামলা সূত্রে জানা গেছে, ইব্রাহিম দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার পরিবারকে জানায়নি। ​গত ৪ জুন বিকেল ৪টার দিকে ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। পরে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে।

আরো পড়ুন
রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

 

পরে ভুক্তভোগীকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ফুফুসহ কিছু লোক ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইব্রাহীমকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

আরো পড়ুন
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার

 

এ ব্যাপারে  সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান।

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

আমতলী (বরগুনা) প্রতিনিধি
বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাইয়ের। ওই ঘটনায় আরো একজন কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার (৫ জুন) রাত ৮ টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। আহত আছাদুল ইসলাম (১৪) সাইফুলের ছোট ভাই। তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুলাভাই সজীব হাওলাদার মোটরসাইকেলে দুই শ্যালককে নিয়ে পটুয়াখালী থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার কিছুক্ষণ পর কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব নিহত হন। গুরুতর আহত অবস্থায় শ্যালক সাইফুল ও আছাদুলকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সান্তাহারে ডজনখানেক মামলার আসামিকে এক বছরের জেল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সান্তাহারে ডজনখানেক মামলার আসামিকে এক বছরের জেল

বগুড়ার আদমদীঘির সান্তাহারের ডজন খানেক মাদক মামলার আসামি রহিমা বেগম ওরফে শুটকিকে (৫০) এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ রায় দেন।

আরো পড়ুন

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

 

সাজাপ্রাপ্ত রহিমা উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী। ওইদিন বিকেলে রহিমার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান এলাকায় বসবাস করেন মাদক কারবারি রহিমা বেগম ওরফে শুটকি। তার স্বামী নজরুলের বিরুদ্ধেও ৯টি মামলা আছে। তারা স্বামী-স্ত্রী এলাকায় চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা বাড়ি থেকেই মাদক বেচাকেনা করে আসছিলেন। সম্প্রতি চা-বাগান মহল্লাবাসী একত্রিত হয়ে মাদক সম্রাজ্ঞী এই শুটকির বাড়িঘর ভেঙে দিয়ে বসত ভিটা থেকে তাদের উচ্ছেদ করেন। কিন্তু কিছুদূর সরে গিয়ে নতুন বাড়ি তৈরি করে আবারও তারা মাদক ব্যবসা শুরু করেন।

আরো পড়ুন

ঢাকার কিছু এলাকার জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

ঢাকার কিছু এলাকার জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

 

এর আগে একাধিক মামলায় কারাভোগ করলেও ছাড়া পাওয়া মাত্র ফের মাদক কারবার শুরু করেন শুটকি। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক সম্রাজ্ঞী শুটকি তার বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখেছে। সেই সূত্র ধরে শনিবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, গ্রেপ্তার শুটকিকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনায় তুচ্ছ ঘটনায় দুই কিশোরকে ছুরিকাঘাত

খুলনা অফিস
খুলনায় তুচ্ছ ঘটনায় দুই কিশোরকে ছুরিকাঘাত

খুলনা মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক স্থানে দুই কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীদের স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাইয়ানকে (১৫) ভয়ভীতি প্রদর্শন করে সংগীতা সিনেমা হলের পাশ থেকে রিকশাযোগে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে সদর থানার পিটিআই মোড় সংলগ্ন সেন্ট জোসেফ স্কুলের সামনে নিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোমরের পেছনের ডান পাশে ও বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করা হয়।

অন্যদিকে বিকেল পৌনে ৫টার দিকে সদর থানার মিয়াপাড়া পাইপের মোড় এলাকায় আরমান (১৭) নামে আরেক কিশোরকে ধারাল অস্ত্র দিয়ে বাম হাতের বাহু ও কোমরের বাম পাশের ওপরের অংশে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে আহত রাইয়ান ও আরমানকে স্বজনরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি (৯+১০) ওয়ার্ডে ভর্তি করেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, আহত দুই কিশোরের সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই তর্ক-বিতর্ক ও বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই পৃথক স্থানে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, অভিভাবকদের বরাত দিয়ে জানা গেছে, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ‘থুথু দেওয়া’কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে সেই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।