চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার (৪মে) যে ২৮ ব্যাক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা কররেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। এখন তাঁরা সীমান্তের শূণ্যরেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিয়েছে। শুক্রবার (৫জুন) দুপুর সোয়া ২টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবারও ওই সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ ব্যাপারে কোন অগ্রগতির খবর জানাননি অধিনায়ক।
অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘বৃহস্পতিবার ওই ঘটনায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট বিষয়টি তাঁদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিজিবিকে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু এখনও কোন সিদ্ধান্ত জানায়নি বিএসএফ। এ অবস্থায় পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমারা এলাকা সার্বক্ষনিক নজরদারির আওতায় রয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য নাসিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে মাইকিং করা হয়। জনগণকে সীমান্ত থেকে দূরে থাকতে বলা হয়। তিনি বলেন, বৃহস্পতিবার সীমান্তের শূণ্যরেখায় থাকা ওই ২৮ জনকে বাংলাদেশীরা খাবার দিতে ব্যর্থ হবার পর বিএসএফ তাঁদের খাবার দেয় বলে জানা গেছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬ আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ,১০ জন নারী এবং ৬ জন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তিদের ভারতীয় সীমান্তের শূণ্য লাইনের অভ্যন্তরে জঙ্গলাকীর্ণ একটি এলাকায় অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাৎক্ষনিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাঁদেও বাংলাদেশে অনুপ্রবেশে বাধা প্রদান করে। এ অবস্থায় গভীর রাত পর্যন্ত তাঁরা মানবেতর অবস্থায় বিরুপ প্রাকৃতিক পরিবিশে শূণ্য রখোয় অবস্থান নেয়। পরে শুক্রবার সকাল ৯টার দিকে তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে জানায় বিজিবি।




