• ই-পেপার

কুষ্টিয়ায় নদীতে গোসল করতে গিয়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। যাদের সবাই শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯২ জন রোগী। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮০ জন।

সিলেটে মারা যাওয়া শিশুর নাম সাইফান। সে সিলেট সদর উপজেলার মাসুমপুর এরাকার বাদল মিয়ার ছেলে। সাইফান সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বুধবার (২০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জন। তাদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে ২৬ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২৪ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং ২০ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। 

এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিক্যাল হাসপাতাল, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, মাউন্ট এডোরা হাসপাতাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৮০ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৬৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতাালে ৭৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪ জন ভর্তি রয়েছেন।

যুবসমাজের মাধ্যমেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি : ক্রীড়া প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
যুবসমাজের মাধ্যমেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি : ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর আপনাদের (যুবসমাজের) মাধ্যমেই আমরা পেয়েছি একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। বর্তমান সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। তাই এই স্বাধীন বাংলাদেশে এখন সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছেন।’ 

বুধবার (২০ মে) দুপুরে সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘যুব সমাবেশ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি অত্যন্ত সময়োপযোগী বিষয়। পুরো পৃথিবী আজ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের যুবসমাজকে এআইয়ের ইতিবাচক ও ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে।’

আরো পড়ুন
নারীদের গায়ে হাত তুললে কোনো সরকার টিকে থাকতে পারে না : সাবিকুন্নাহার

নারীদের গায়ে হাত তুললে কোনো সরকার টিকে থাকতে পারে না : সাবিকুন্নাহার

 

দল-মত-নির্বিশেষে স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে যুবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সব সময় ন্যায়ের পক্ষে কাজ করতে হবে এবং সৎ থাকতে হবে। যেকোনো ভুল ও অন্যায় কাজকে রুখে দিতে হবে।’

বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বিগত ১৭ বছরে সঠিক পরিকল্পনার অভাবে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। তবে বর্তমান সরকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন ইনস্টিটিউট কাজ করছে, যার মূল লক্ষ্যই হলো যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে কর্মসংস্থান তৈরি করা।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিদেশে ‘কেয়ার গিভার’-এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে যাদের বিদেশে পাঠানো হবে। তাদের দক্ষ করে পাঠানো হবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই বিষয়ে কাজ করে যাচ্ছে। যুবসমাজকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ সেন্টারে এআই প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের যুব কার্যক্রমকে আরো গতিশীল ও তৃণমূলমুখী করার লক্ষ্যে ‘যুব সমাবেশ’ কেবল ঢাকাকেন্দ্রিক না রেখে, তা পর্যায়ক্রমে বিভাগীয় জেলা পর্যায় আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর যুবসমাজের মাধ্যমেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বর্তমান সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘যুব সমাবেশ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়। পুরো বিশ্ব এখন ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের যুবসমাজকে এআইয়ের ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হবে।

তিনি দল-মত-নির্বিশেষে স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, যুবকদের সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে ও সৎভাবে কাজ করতে হবে। যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে সঠিক পরিকল্পনার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর। যুব উন্নয়ন ইনস্টিটিউটের মূল লক্ষ্য হলো প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরো বলেন, বর্তমানে বিদেশে ‘কেয়ার গিভার’-এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে সরকার কাজ করছে। পাশাপাশি যুবসমাজকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে প্রতিটি জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রে এআই প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরো পড়ুন
নারীদের গায়ে হাত তুললে কোনো সরকার টিকে থাকতে পারে না : সাবিকুন্নাহার

নারীদের গায়ে হাত তুললে কোনো সরকার টিকে থাকতে পারে না : সাবিকুন্নাহার

 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের যুব কার্যক্রমকে আরো গতিশীল ও তৃণমূলমুখী করতে ‘যুব সমাবেশ’ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
রেজাউল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) উপজেলার মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় এ অভিযোগ করেন। ব্যবসায়ী সাইদুল ইসলাম উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের আলতাব আলীর ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর বাজার এলাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে প্রায় ৪০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেপরোয়া হয়ে ওঠেন বিএনপি নেতা রেজাউল ইসলাম ও তার লোকজন। বিএনপি নেতা রেজাউল ইসলাম মথুরাপুর বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে প্রায়ই টাকা আদায় করতে থাকেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এ অবস্থায় গত ১৫ মে দুপুর আড়াইটার দিকে মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম ও বেল্লাল হোসেনের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন রেজাউল ইসলাম ও তার লোকজন। কিন্তু ওই দুই ব্যবসায়ী তাদের টাকা দিতে রাজি হননি। এ কারণে রেজাউল ইসলাম ক্ষুব্ধ হয়ে মাংসের দোকান থেকে মাংস কাটার ছুরি নিয়ে ব্যবসায়ীদের কোপানোর চেষ্টা করেন। তখন ব্যবসায়ীর চিৎকারে বাজারের অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছলে রেজাউল ইসলাম ও তার লোকজন সেখান থেকে সটকে পড়েন।

আরো পড়ুন
বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

 

এ ঘটনায় ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ অলোয়া গ্রামের আসাদুল ইসলামসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা আদায় করা হয় না। তারপরও আমার প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করিয়েছেন। আমি এ অভিযোগে সঠিক তদন্তের দাবি করছি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মাংস ব্যবসায়ীর চাঁদাবাজির অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।