• ই-পেপার

বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পরিবেশদূষণ

সাভারে অবৈধ ২ সিসা কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে অবৈধ ২ সিসা কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
সংগৃহীত ছবি

সাভারে পরিবেশদূষণকারী অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ব্যাটারি কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি এক ট্রাক পুরাতন ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরে পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) ফয়জুন্নেছা আক্তার এ অভিযানের নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্ক গ্রুপের ভেতরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হতো। এতে পরিবেশে মারত্মক ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি ছিল। পরে পরিবেশ অধিদপ্তর খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থানে পুরাতন ব্যাটারি এক্সাকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) ফয়জুন্নেছা আক্তার জানিয়েছেন, অবৈধভাবে গড়ে ওঠে ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের বাসিন্দা মাহমুদুলের আট মাস বয়সী ছেলে হোসেন লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে যায়। পরিবারের লোকজন তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুল্যা গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঘরের মিত্রবাটি গ্রামে আনোয়ারের বাড়িতে টিনের কাজ করছিলেন।  

আরো পড়ুন
আ. লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

আ. লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

 

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, সকালে হোসেন নামের এক শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আর বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিচুর বিচি গলায় আটকে এক শিশু এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আ. লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আ. লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় যোগ দেওয়ায় হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) এ কে আজাদকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে বসে দলটির বেশ কিছু নেতাকর্মীকে নিয়ে গানের আড্ডায় যোগ দেন হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এ কে আজাদ। এসংক্রান্ত একটি ভিডিও শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এসআই আজাদকে গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির দুজন নেতা জানান, একজন পুলিশ অফিসার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দিনদুপুরে গানের আড্ডায় যোগ দিয়ে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন।

আরো পড়ুন
চূড়ান্ত সুপারিশের ৬ মাস পরও প্রজ্ঞাপন নেই, উৎকণ্ঠায় ১৮০৬ প্রার্থী

চূড়ান্ত সুপারিশের ৬ মাস পরও প্রজ্ঞাপন নেই, উৎকণ্ঠায় ১৮০৬ প্রার্থী

 

এসআই এ কে আজাদের দাবি, ওই দিন তিনি অফিশিয়াল কাজে লক্ষ্মীপুরে যান। সেখান থেকে এসে বিপ্লবের দোকানে কিছু সময় বসেছিলেন। তখন ওই দোকানে গানের আড্ডা চলছিল। তিনি একটি গানের কয়েকটি কলি তাদের সঙ্গে গেয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সার্বিক বিষয় বিবেচনা করে তাকে ক্লোজ করে লক্ষ্মীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জে ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ১ হাজার ৮০০ কেজি পলিথিনসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া গাজী চেয়ারম্যানের মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়।

গ্রেপ্তার চালকের নাম মিলন প্রামাণিক (৩৯)। তিনি নাটোরের সিংড়া উপজেলার আতাইকুলা পূর্বপাড়া এলাকার মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে থাকা ৩০ কেজি ওজনের ৬০টি বস্তায় মোট প্রায় ১ হাজার ৮০০ কেজি পলিথিন পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পলিথিনগুলো ঢাকা থেকে শিবগঞ্জের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্দেশে আনা হচ্ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত চলছে এবং গ্রেপ্তার চালককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।