• ই-পেপার

ঠাকুরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

পরিবেশ দূষণ

সাভারে দুই অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে দুই অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
সংগৃহীত ছবি

সাভারে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ব্যাটারি কারখানা ভেঙে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি এক ট্রাক পুরাতন ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮মে) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হল মার্কের ভেতরে পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্টেট্র ( সিনিয়র সহকারী সচিব) ফয়জুন্নেছা আক্তার এ অভিযানের নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হল মার্ক গ্রুপের ভেতরে অবৈধভাবে ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরি করা হত। এতে পরিবেশে মারত্মক ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি ছিল। পরে পরিবেশ অধিদপ্তর খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এসময় ওই স্থানে পুরাতন ব্যাটারী এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্টেট্র (সিনিয়র সহকারী সচিব) ফয়জুন্নেছা আক্তার জানিয়েছেন, অবৈধভাবে গড়ে ওঠে ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সোমবার (১৮ মে) সকালে বুড়িচং উপজেলা পরিষদ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের নানু মিয়ার ছেলে মুহাম্মদ শরীফকে ২০০ টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে জব্দ করা মাছ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পিরানহা মাছ বাংলাদেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের জন্য ক্ষতিকর হওয়ায় এর চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এসব মাছ বাজারজাত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও মৎস্য অফিসের স্টাফ কৃষ্ণ দে উপস্থিত ছিলেন।

আ. লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আ. লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় যোগ দেওয়ায় হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) এ কে আজাদকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে বসে দলটির বেশ কিছু নেতাকর্মীকে নিয়ে গানের আড্ডায় যোগ দেন হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এ কে আজাদ। এসংক্রান্ত একটি ভিডিও শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এসআই আজাদকে গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির দুজন নেতা জানান, একজন পুলিশ অফিসার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দিনদুপুরে গানের আড্ডায় যোগ দিয়ে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন।

আরো পড়ুন
চূড়ান্ত সুপারিশের ৬ মাস পরও প্রজ্ঞাপন নেই, উৎকণ্ঠায় ১৮০৬ প্রার্থী

চূড়ান্ত সুপারিশের ৬ মাস পরও প্রজ্ঞাপন নেই, উৎকণ্ঠায় ১৮০৬ প্রার্থী

 

এসআই এ কে আজাদের দাবি, ওই দিন তিনি অফিশিয়াল কাজে লক্ষ্মীপুরে যান। সেখান থেকে এসে বিপ্লবের দোকানে কিছু সময় বসেছিলেন। তখন ওই দোকানে গানের আড্ডা চলছিল। তিনি একটি গানের কয়েকটি কলি তাদের সঙ্গে গেয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সার্বিক বিষয় বিবেচনা করে তাকে ক্লোজ করে লক্ষ্মীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জে ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ১ হাজার ৮০০ কেজি পলিথিনসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া গাজী চেয়ারম্যানের মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়।

গ্রেপ্তার চালকের নাম মিলন প্রামাণিক (৩৯)। তিনি নাটোরের সিংড়া উপজেলার আতাইকুলা পূর্বপাড়া এলাকার মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে থাকা ৩০ কেজি ওজনের ৬০টি বস্তায় মোট প্রায় ১ হাজার ৮০০ কেজি পলিথিন পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পলিথিনগুলো ঢাকা থেকে শিবগঞ্জের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্দেশে আনা হচ্ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত চলছে এবং গ্রেপ্তার চালককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।