• ই-পেপার

দাগনভূঞায় ভাড়া বাসা থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

ভোলা

বিচ্ছিন্ন ৯ চরে নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র

ঝুঁকিতে অর্ধলক্ষাধিক বাসিন্দা

ইকরামুল আলম, ভোলা
বিচ্ছিন্ন ৯ চরে নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর ইউনিয়নের চরমুন্সি গ্রামে। সম্প্রতি তোলা। কালের কণ্ঠ

মেঘনার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে স্বামী-সন্তানদের নিয়ে ভোলার দৌলতখানের চরমুন্সি গ্রামে আসেন শহিদা বেগম। চরের এই গ্রামে তিন বছর ধরে আশ্রয়ণের ঘরে বসবাস করছেন তিনি। দুর্গম চরাঞ্চলে বাস করলেও ঝড়ঝঞ্ঝার সময় আতঙ্কে দিন কাটে তাদের। কেননা, চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই।

শহিদা বেগম বলেন, ‘ঝড় হলে ছেলে-সন্তান নিয়ে ভাঙা ঘরের মধ্যে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করি। যাওয়ার কোনো জায়গা নাই। কোনো খানে যাইয়া যে একটু আশ্রয় নিমু, সেটি পারি না। তাই কী করমু, ঘরে বইয়া আল্লাহরে ডাকা ছাড়া আর উপায় নাই। আল্লায় আমাগোরে বাঁচায়া রাখে।’ 

দৌলতখান উপজেলার মেঘনার মধ্যবর্তী মদনপুর ইউনিয়নের চরমুন্সি গ্রামে শহিদা বেগমের মতো বসবাস সাড়ে চার হাজার মানুষের। কৃষিনির্ভর এই চরে রয়েছে কয়েক হাজার গরু-মহিষ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেওয়ার মতো নেই আশ্রয়কেন্দ্র। ফলে অনিশ্চিত জীবনে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখেই ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলা করতে হয় তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরমুন্সির মতো ভোলায় প্রায় ২১টি বিচ্ছিন্ন চর রয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী ২১টি চরের ৯টিতেই নেই কোনো আশ্রয়কেন্দ্র। বাকি ১২টিতে নামমাত্র দু-একটি করে আশ্রয়কেন্দ্র রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। 

এদিকে জেলার ২০ লাখ মানুষের দুর্যোগে আশ্রয়ের জন্য ৯১৯টি স্কুল-কাম সাইক্লোন শেল্টার রয়েছে। এর মধ্যেও শতাধিক সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায়। এতে আশ্রয় নিতে পারবে মোট বসতির চার ভাগের এক ভাগ। বাকি তিনভাগ থেকে যাচ্ছে অরক্ষিত।

স্থানীয় তথ্যানুযায়ী, সাগরকূলের ঢালচর, পূর্ব ঢালচর; মেঘনার মধ্যবর্তী চর লাদেন, চর লক্ষ্মী, হাজিপুর, চর সামসুদ্দিন, কাজিরচর, চর সুলতানি এবং   তেঁতুলিয়ার মধ্যবর্তী চর কচুয়াখালীতে কোনো আশ্রয়কেন্দ্র নেই। এসব চরে বসতির সংখ্যা অর্ধলক্ষাধিক। এছাড়া প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্রের অভাবে মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী ২১টি চরের বাসিন্দাদের অর্ধেকের বেশি নিরাপদ আশ্রয়ের বাইরে থেকে যায়। নাজুক কাঁচা ঘরই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় তাদের একমাত্র ভরসা। এছাড়া মূল ভুখণ্ডের নদীতীরের এলাকাগুলোতেও আশ্রয়কেন্দ্রের সংকট রয়েছে।

এছাড়া মূল ভূখণ্ড থেকে বিছিন্ন দুর্গম এলাকা চর নিজামের তিন হাজার মানুষের জন্য একটি, কলতলির চরের ২০ হাজার মানুষের জন্য দুইটি, চর মোজাম্মেলে সাত হাজার মানুষের জন্য একটি, মেদুয়ায় পাঁচ হাজার মানুষের জন্য দুইটি ও মদনপুরের ১০ হাজার মানুষের জন্য দুইটি স্কুল-কাম সাইক্লোন শেল্টার রয়েছে।

চর মুন্সি এলাকার বাসিন্দা মো. মনির হোসেন জানান, মদনপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দারা চর মুন্সি এলাকায় বসতি স্থাপন করেছেন। তবে এখানে সাড়ে ৪০০ পরিবার বাস করলেও প্রকৃতিক দুর্যোগে আশ্রয় নেওয়ার জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই। ঝড় এলে নিজেদের কাঁচা ঘরেই তাদের ভরসা। গবাদি পশুর জন্য উঁচু কিল্লা না থাকায় বেশিরভাগ সময় ঝড়ে গরু-মহিষ পানিতে ভেসে যায়। তাই চরের বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র করার দাবি তাদের।

মনদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন জানান, যুগ যুগ ধরে অরক্ষিত চরে বসবাস করে আসছে বাসিন্দারা। মেঘনায় মাছ ধরা আর গবাদি পশু পালন করেই চলে চরের মানুষের জীবিকা। তিনি জানান,  তার ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের জন্য মাত্র দুইটি সাইক্লোন শেল্টার রয়েছে। এর মধ্যে চরমুন্সির সাড়ে চার হাজার মানুষের জন্য একটিও নেই। তাই তাদের নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র বাড়ানো জরুরি।

সাগরকূলের ঢালচরের বাসিন্দা রফিক ফরাজি জানান, দুর্যোগ শুরু হলে গবাদি পশু রেখে অনেক পরিবার অন্যত্র যেতে চায় না। দুর্যোগ সংকেত ৮ থেকে ১০ হলে প্রশাসনের পক্ষে এসব মানুষ সরিয়ে নেওয়া সম্ভব হয় না। কারণ তখন নদীতে কোনো নৌযান চলাচল করতে পারে না। এমন পরিস্থিতিতে জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া বা ঘরে বসে প্রাণ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, যেসব চরে সাইক্লোন শেল্টার নেই, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে। দুর্যোগে যেন সবাইকে আশ্রয়ের আওতায় আনা যায়, সে লক্ষ্যে কাজ চলছে। আর যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার উপযোগী করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা, আড়াই বছর পর ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা, আড়াই বছর পর ৬ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যার ঘটনায় ২ বছর ৬ মাস পর ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আলীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৭ মে) বিকেলে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শান্ত হোসেন (২৭), আহাদ আলী (২৩), রুবেল (৩২), আশিক (২৩), জুম্মন (২৩) ও জাহিদ হাসান শুভ (২৫)। 

আরো পড়ুন
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

 

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গত ১৩ মে ভোরে ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকা থেকে মামলার মূল আসামি শান্ত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর রাতে আতিকুল ইসলাম তার পরিচিত আলী সম্রাটের কাছ থেকে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত আনতে আলীগঞ্জ রেললাইন এলাকায় যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে ওত পেতে থাকা আসামিরা আতিকুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে, বুকে ও ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুকুরে ফেলে দেওয়া হয়।

ঘটনার দুই দিন পর ১১ নভেম্বর সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের চাচা জসিম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

পিবিআই আরো জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে শান্ত হোসেন ও আহাদ আলী আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারাও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আসামিদের মধ্যে শান্ত হোসেন (২৭) ও আহাদ আলী (২৩) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকের বিষয়ে কোনো ছাড় নেই : বাবর

গোপালগঞ্জ প্রতিনিধি
মাদকের বিষয়ে কোনো ছাড় নেই : বাবর
ছবি : কালের কণ্ঠ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবর। তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে মাদকের ছড়াছড়ি। হাই স্কুলের ছেলেরাও মাদক খাওয়া শুরু করেছে। এসব আর চলবে না। মাদকের সঙ্গে আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।’

রবিবার (১৭ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাবর বলেন, ‘আমি আমার ইউনিয়ন মাঝিগাতি থেকে মাদক নির্মূলের কাজ শুরু করতে চাই। ইতোমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। আমার ইউনিয়ন থেকে চারজনকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করেছে। মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, আপনার সন্তানকে বাঁচান। মাদক প্রতিরোধে আমি আপনাদের সঙ্গে আছি। সে যে পরিবারের সন্তান হোক, যে বংশের সন্তান হোক, ভয় পাওয়ার কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘এ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। এটি আমার বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি তা করব। এ ছাড়া অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়টিকে জেলার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামাল হোসেন খানসহ প্রমুখ।

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নীলফামারী সংবাদদাতা
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল কুদ্দুস (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার টুপামারী শাপলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস একই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে আব্দুল কুদ্দুসের স্ত্রী তার দুই কন্যাসন্তানকে বাড়িতে রেখে অন্যত্র চলে যান। গত শুক্রবার (১৫ মে) বাবা আব্দুল কুদ্দুস তার এক মেয়েকে ধর্ষণ করেন।

এতে শিশুটির তীব্র রক্তক্ষরণ শুরু হলে সে তার চাচিকে বিষয়টি জানায়। পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে রবিবার দুপুরে স্থানীয় জনতা কুদ্দুসকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
কোলাজেন বাড়াতে সাপ্লিমেন্ট নয়, ভরসা হতে পারে যে স্যুপ

কোলাজেন বাড়াতে সাপ্লিমেন্ট নয়, ভরসা হতে পারে যে স্যুপ

 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ওই শিশুর নানি বাদী হয়ে মামলা করেছেন। কুদ্দুসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।