চাঁপাইনবাবগঞ্জে অঞ্জলি পারভিন (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার হয়।

অঞ্জলি রহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের সোনারুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ  সূত্র জানায়, গত সোমবার (১১ মে) দিবাগত রাতে স্বামীর বাড়ির একটি কক্ষে পরিবারের সবার অগোচরে ফাঁস দেন অঞ্জলি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি বলেন, তার বাবার পরিবার থেকে এ নিয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।