<p style="text-align: justify;">পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।</p> <p style="text-align: justify;">পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন ওঠানে খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি ওই শিশুর গলায় আটকে ছটফট করতে থাকে। এসময় পরিবারের সদস্যরা লিচুর বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।</p> <p style="text-align: justify;">উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।’</p>