যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মনোয়ার হোসেন (৩৩) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী (হেলপার) রায়হান (২৯) আহত হয়েছেন। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন

মোটরসাইকেলযোগে গাঁজা পাচারকালে গ্রেপ্তার ৩

ট্রাকের হেলপার রায়হান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাক নিয়ে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে পৌঁছাই। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। সে সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক ছিটকে রেললাইনে আছড়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, আকিজ রিসোর্সের কয়লার ডিপো থেকে কয়লা লোড করতে হলে যশোর-খুলনা রেললাইন ক্রস করতে হয়। আর সেই ক্রসিংয়ের স্থানটি অরক্ষিত। যে কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের এক ট্রাকচালক মারা গেছেন এবং তার সহকারী আহত হয়েছেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত কালের কণ্ঠকে বলেন, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে উল্টো যায়। ঘটনাস্থলে ট্রাকের চালক মারা যান এবং তার হেলপার আহত হন।

আরাফাত আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।