<p>হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।</p> <p>বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারাও অংশ নেন।</p> <p>অভিযান চলাকালে রাস্তার পাশে স্থাপিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।</p> <p>উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ সরকারি জায়গা দখল করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।</p>