• ই-পেপার

জ্বালানি তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি
সংগৃহীত ছবি

অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সম্প্রতি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ক্ষতিগ্রস্তদের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। প্রতিষ্ঠানটি সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও তারা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। 

ফের বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে আনোয়ারা-কর্ণফুলীর মানুষ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
ফের বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে আনোয়ারা-কর্ণফুলীর মানুষ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াং পাহাড়সংলগ্ন এলাকায় আবারও বন্য হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা হাতির পাল বসতঘর, ফসল ও গাছপালার ক্ষয়ক্ষতি করায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, গত বছরের ১৩ এপ্রিল চারটি হাতি বাঁশখালীর বনে ফিরে যাওয়ার পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে সম্প্রতি আবারও হাতির আনাগোনা শুরু হওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় হাতির আক্রমণে মোহাম্মদ মহিউদ্দিনের বসতঘরের পাকা দেয়াল ভেঙে যায়। এ সময় ঘরে রাখা ধানের বস্তাও নষ্ট হয়।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘ভোররাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখি হাতি পাশের কক্ষের দেয়াল ভেঙে ধানের বস্তা টেনে নিয়ে যাচ্ছে। কোনোমতে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পাই।’

এর এক দিন পর, রবিববার (২৬ জুলাই) ভোররাতে গুয়াপঞ্চক মধ্যম এলাকার মাহমুদউল্লাহ পাড়ায় ওসমান গনির বাড়িতেও হামলা চালায় হাতির পাল। এতে বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছপালাও নষ্ট হয়।

ওসমান গনি বলেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। মাঝরাতে পরিবারের সদস্যরা ফোনে হাতির হামলার খবর দেন। এর আগেও কয়েকবার তার বাড়িতে হাতির আক্রমণ হয়েছে। এবারও ঘর ভেঙে গেছে। তবে স্ত্রী-সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

হাতির স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা নুরুল আজিম বলেন, গত সাত বছরেরও বেশি সময় ধরে চুনতি অভয়ারণ্য থেকে হাতির দল দেয়াঙ পাহাড়ে অবস্থান নিয়ে রাতের আঁধারে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন গ্রামে নেমে তাণ্ডব চালাচ্ছে। এ পর্যন্ত হাতির আক্রমণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। পাশাপাশি বসতবাড়ি, দোকানপাট ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বন বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে স্থায়ী সমাধানের দাবি জানান।

কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, হাতিগুলোর ফিরে আসা উদ্বেগজনক। এর ফলে কেইপিজেডের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রায় ৩৫ হাজার শ্রমিকের নিরাপদ যাতায়াত ঝুঁকির মুখে পড়েছে।

বাঁশখালী জলদী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফোরকান বলেন, হাতি আবার আনোয়ারায় ফিরে এসেছে বলে খবর পাওয়ার পর থেকে নিয়মিত পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। বর্তমানে ইলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) রাতে পাহারায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে হাতির উপস্থিতির খবর পাওয়া গেছে। বিষয়টি বন বিভাগকে জানানো হবে। একই সঙ্গে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাত আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই এলাকার আখের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল জান্নাত। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা বাড়িসংলগ্ন পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

আতিক রহমান, বগুড়া
বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
ছবি : কালের কণ্ঠ

আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা সামনে রেখে ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বগুড়া সিটি করপোরেশন।

রবিবার (২৬ জুলাই) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করা হয়। 

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগরে রূপান্তর করাই এই বাজেটের মূল লক্ষ্য।

তিনি জানান, প্রথমবারের মতো বগুড়া সিটির মাস্টারপ্ল্যান প্রণয়ন, আধুনিক নগরভবন নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠন, বহুতল সপ্তপদী শপিং মল নির্মাণ, সাত মাথাসহ চারটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাধীন জানান, যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটোরিকশা নিবন্ধন, গুরুত্বপূর্ণ সড়কে এআই ক্যামেরা স্থাপন, গাড়ি পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন এবং পরিচ্ছন্ন নগর গড়তে কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও)-এর কার্যক্রম আরো জোরদার করা হবে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছর প্রতি বছর ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া এডওয়ার্ড পার্ক, শহীদ খোকন পার্ক ও নীলসাগর দিঘীর আধুনিকায়ন এবং প্রতিটি ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণের উদ্যোগ রয়েছে।

নাগরিক সেবা ডিজিটাল করতে ডি-নথি চালু, সব ধরনের সেবা অনলাইনে আনা, নিজস্ব ওয়েবসাইট চালু, মশক নিধন কার্যক্রম জোরদার, নারী ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং আধুনিক কসাইখানা স্থাপনের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সচিব মোছা. পপি খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

জ্বালানি তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা | কালের কণ্ঠ