<p>সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৮) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী দ্রুতগামী ট্রাক বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে ট্রাকের পেছনের অংশের ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের নিচের অংশ শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় গেছে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল।</p> <p>জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।</p>