• ই-পেপার

আরো দুর্ভোগ আসতে পারে, বাড়তে পারে দারিদ্র্য : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি
চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) নামের এক শিশু সড়ক দুর্ঘনায় এবং মো. মহিন সরকার (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

শুক্রবার (১৯ জুন) বিকালে আহত নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  এবং একই দিন সকালে অটোরিকশা চাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে একটি ভবনে কাজ করা কালে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মাহিন। পরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত মো. মহিন সরকার উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।

অপরদিকে, একই দিন সকালে টোরাগড় এলাকায় পৌর কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রমকালে  অটোরিকশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্। 

নিহত শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর তাদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সরিষাবাড়ীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে সোনাকান্দর সমাজকল্যাণ যুবসংঘ।

কর্মসূচির অংশ হিসেবে কামরাবাদ তালতলা মোড় থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাকান্দর মোড়ে আয়োজিত মানববন্ধনে যোগ দেয়।

মানববন্ধনে সচেতন নাগরিক, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোনাকান্দর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা মসজিদের ইমাম শফিকুল ইসলামসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করে ফেলছে। হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবারকে ধূলিসাৎ করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের টাকার জন্য সন্তান মা-বাবাকে আঘাত করতে দ্বিধা করে না, সমাজে চুরি, ছিনতাই আর অপরাধ বেড়ে যায়।

বক্তারা আরো বলেন,​ ‘মাদক কোনো ফ্যাশন নয়, কোনো স্বস্তি নয়—এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অসম্ভব। তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তরুণরাই একটি দেশের মেরুদণ্ড কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।’

এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পরে এ অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে আসলে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।

কর্মসূচি শেষে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে নবগঠিত সাভার পৌর ছাত্রদল।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে সভাপতি আরমান হোসেন বাবু বলেন, ‘সাভার পৌর ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রগঠন ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’

তিনি আরো বলেন, ‘নবগঠিত কমিটির প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, ‘জনকল্যাণমূলক কাজে ছাত্রদল সব সময় সক্রিয় ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, সম্প্রতি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও জনদুর্ভোগ নিরসন ও মানবিক কার্যক্রমে সংগঠনটি ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে সাভার পৌর ছাত্রদল কাজ করে যাবে।

সমাবেশ শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে সাভার পৌর ছাত্রদলকে আরো শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫
সংগৃহীত ছবি

জিএমপির  টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেরোইনসহ তিন  মাদককারবারি ও মাদকসেবীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৯ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ৬০ পুড়িয়া হেরোইন (ওজন ১৩ গ্রাম) উদ্ধারসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত  একজন এবং মাদকসেবী একজনসহ মোট ৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। আাসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দুর্ভোগ আসতে পারে, বাড়তে পারে দারিদ্র্য : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা | কালের কণ্ঠ