• ই-পেপার

‘এ জীবন আর রাখতে চাই না’—বলেই বিষপান ‘ধর্ষণের শিকার’ কিশোরীর

ভালুকা উপজেলা শ্রমিকদল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা উপজেলা শ্রমিকদল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংগৃহীত ছবি

বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া সৌমিক হাসান সোহাগকে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে পুনর্বহালের বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ জেলা কমিটির অন্তর্ভুক্ত ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ স্ব-পদে পুনর্বহাল করা হলো।

সৌমিক হাসান সোহাগ জানান, ২০২৫ সালের ২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়ে ছিল। রবিবার (২৬ জুলাই) তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে উপজেলা শ্রমিকদলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ
সংগৃহীত ছবি

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে গেট কারপাস জটিলতায় ভারত–বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট কারপাস না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, এতদিন ধরে আমরা কোনো অবৈধ মালামালের দায়ভার না নিয়ে ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের কারপাস (গেটপাস) দিয়ে গ্রহণ করে আসছি। তবে, গত শনিবার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ নির্দেশনা জারি করেন, স্ব-স্ব সিএন্ডএফ এজেন্টের কর্মচারীদের দায়িত্ব নিয়ে ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাক গ্রহণ করতে হবে। ওই ট্রাকে কোনো অবৈধ মালামাল থাকলে সিএন্ডএফ প্রতিনিধিকে দায়ভার নিতে হবে। এ সংক্রান্ত কোনো দায়ভার কাস্টমস কর্তৃপক্ষ নেবে না।

তিনি বলেন, এ সংক্রান্ত কোনো দায়ভার না নেওয়ার শর্তে সিএন্ডএফ-এর পক্ষ থেকে আমরা কোন গেট পাশ ইস্যু করছি না। যার কারণে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। 

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে মালামাল রপ্তানি করেন। তারাই ভালো জানেন পণ্যের ভিতরে কী আছে। ভারতীয় ট্রাক ড্রাইভাররা পথিমধ্যে কোনো অবৈধ মালামাল তুললে তার দায়ভার কোন সিএন্ডএফ এজেন্ট বা স্টাফরা নিতে পারে না। কাস্টমসের এ ধরনের সিদ্ধান্তের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন জানান, কারপাস জটিলতার কারণে শনিবার থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে রপ্তানি ও চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
 

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আবিরনগর এলাকার খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে। 

পরিবার ও স্থানীয়রা জানান, জান্নাত সকালে স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলধুলা করছিল। হঠাৎ তার দেখা মিলছিল না। এতে আশপাশ ও সম্ভাব্য স্থান খুঁজেও তাকে পাননি স্বজনরা। সকাল ১০টার দিকে সে নিখোঁজ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ ঘরের পাশের পুকুরে ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী জামাল উদ্দিন বলেন, ‘মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল। তাদের ঘরের পাশের পুকুরটি কুচুরিপানায় ঢাকা রয়েছে। সবার অগোচরে সে ওই পুকুরে পড়ে ডুবে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। শুনেছি সে দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল। আমরা তাকে মৃত পেয়েছি।’

টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার নার্গিস আক্তার। ছবি : কালের কণ্ঠ

টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে আট কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তির আলাল উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে আট কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন বলেন, ‘এই বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’