• ই-পেপার

দিনাজপুর গার্লস স্কুলের ছাত্রী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৬ কেজি গাঁজা এবং ২৬৪ বোতল ফেনসিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ জব্দ করা হয়।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে গেল রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোরাই পথে ভারত থেকে আনা ২৬৪ বোতল ফেনসিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ এবং ৬ কেজি গাঁজা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

​বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে মহেশপুর থানা ওসি মেহেদী হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে নারী ইউপি সদস্য শিলা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে আকি এলাকার এক বাড়ির দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের ইউপি সদস ছিলেন। 

শিলা কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। দুই কন্যা সন্তানের জননী মৃত শিলা ইসলামের স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।

শিলান বাবা আব্দুস সালাম হাওলাদার দাবি করেছেন, শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতো। ঘটনার দিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন।

পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টানা ৯ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৯ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়ন কাজের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানা গেছে। 

গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটি অনেক বড় এবং লোড বেশি হওয়ায় ফিডারটি ছোট করতে এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে আরও দুটি ফিডার নির্মাণ করা হবে। 

এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো—কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

দিনাজপুর গার্লস স্কুলের ছাত্রী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী | কালের কণ্ঠ