• ই-পেপার

ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ গড়ি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’, ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’, ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।

এ সময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।

মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন–নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিক এর প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল, ইমতি জামিল, নুরজাহান খাতুন প্রমুখ।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তলসহ মাদক উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তলসহ মাদক উদ্ধার
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপি’র একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের মো. আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন এই অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা। উদ্ধার এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা (এর মধ্যে পিস্তলের মূল্য ১ লাখ টাকা, গুলির মূল্য ২০০ টাকা এবং গাঁজার মূল্য ৭ হাজার টাকা)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুরে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

মাদারীপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপারা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২)ও লাভলু (৩০)। তাদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনূসের ছেলে ও সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে, আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটির মধ্যে একটি ছিল মিনি ট্রাক। দুই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিটি ট্রাকের চালক নাঈম খান নিহত হন। এ সময় অন্য ট্রাকের চালক জুয়েল ও হেলপার সজীবসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি পাঠায়। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সোলামান মহামুদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরিবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ১

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ১

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বৃদ্ধা নমিতা রানী পাল (৮০) হত্যা মামলায় পুত্রবধূ বন্যা রানী পালকে গ্রেপ্তারের পর এবার মামলার আররেক আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রবিবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি টিম রাত আনুমানিক ১১টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ছোটকানুয়া এলাকার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আত্মগোপনে থাকা কামালকে আটক করা হয়েছে। তিনি জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে  তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

জিয়ানগর থানার ওসি মো. মোহাব্বত খান বলেন, ‘গ্রেপ্তার কামালকে আদালতে হাজির করা হবে। তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।’

গত ২৮ মে জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের একটি বাড়িতে নমিতা রানী পাল নিহত হন। এ ঘটনায় তার স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় কালামসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ | কালের কণ্ঠ