• ই-পেপার

কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে ভারতে আটক

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩৩
সংগৃহীত ছবি

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া দুই হাজার চার শ বস্তা সিমেন্টসহ তিনটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। এসময় পাচারে জড়িত ৩৩ জনকে আটক করা হয়।

শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত কোস্ট গার্ড শাহপরী আউটপোস্ট ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে এসব পণ্য জব্দ ও পাচারকারিদের আটক করা হয়।

কোস্ট গার্ডের গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্রে তিনটি ফিশিং ট্রলারে দুই হাজার চার শ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এ ঘটনায় ট্রলারে থাকা ৩৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তারা জানিয়েছেন, তারা শুল্ক কর ফাঁকি দিয়ে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে মায়ানমারে একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে নিয়ে যাচ্ছিল।

আরো পড়ুন
নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

 

লে. কমান্ডার সাব্বির আলম সুজন আরো জানান, এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। জব্দ সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

অনলাইন ডেস্ক
প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট
সংগৃহীত ছবি

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও কয়েকটি মসজিদের টাকা চুরি হয়েছে সম্প্রতি। 

দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদরাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দুইজন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে। 

তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুইজন সাব ইন্সপেক্টরসহ আমাদের একটি দল কাজ করছে।

এর আগে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখসহ ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। 

বগুড়ার ধুনট

মানস নদীর ওপর সেতুটি এখন মৃত্যুফাঁদ

নতুন সেতু দাবি স্থানীয়দের

ধুনট (বগুড়া) প্রতিনিধি
মানস নদীর ওপর সেতুটি এখন মৃত্যুফাঁদ
বগুড়ার ধুনট-সারিয়াকান্দি পাকা সড়কের চুনিয়াপাড়া গ্রামের চৌধুরীপাড়া এলাকায় মানস নদীর ওপর ঝুঁকিপূর্ণ সেতু। ছবি: সংগৃহীত

তলায় ফাটল। পলেস্তরা খসে বেরিয়ে গেছে রড। মাঝখানে বড় গর্ত। অ্যাঙ্গেলগুলোয় ধরেছে মরিচা।নড়বড়ে অবস্থা। যেকোনো মুহূর্তে পড়তে পারে ধসে। 

এমন ঝুঁকিপূর্ণ অবস্থা বগুড়ার ধুনট-সারিয়াকান্দি পাকা সড়কের চুনিয়াপাড়া গ্রামের চৌধুরীপাড়া এলাকায় মানস নদীর ওপরের সেতুটির। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি ব্যবহার করতে হচ্ছে দুই উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষকে। 

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৪০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া অকলেস মোড় থেকে সারিয়াকান্দি-কড়িতলা এলাকায় যাতায়াতের পথে মানস নদীর ওপর সেতুটির অবস্থান। প্রতিদিন দুই উপজেলার ৫০ গ্রামের মানুষকে যাতায়াতে সেতুটি ব্যবহার করতে হয়। বিশেষ করে দুই উপজেলার যমুনা নদীর ভাঙনপ্রবণ জনপদের মানুষের জন্য সেতুটি ভীষণ গুরত্বপূর্ণ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। এক সপ্তাহ আগে সেতুর মাঝখানে ভেঙে পড়লে সেখানে বড় ছিদ্র সৃষ্টি হয়। এতে ভেতরের রড বেরিয়ে পড়ে। এ ছাড়া সেতুর তলায় বেশ কয়েক জায়গায় বড় বড় ফাটল ধরেছে। প্রতিদিন শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। শিশু শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকেন। 

স্থানীয়রা আরো জানায়, সবচেয়ে বিপদে পড়তে হয় অসুস্থ রোগীকে নিয়ে সেতু পার হওয়ার সময়। অথচ এখনো এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। যেকোনো সময় সেতুটি ভেঙে বা ধসে পড়ে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

স্থানীয় সংবাদকর্মী গোলাম রব্বানী বলেন, এই সেতুর ঝুঁকিপূর্ণ গর্তের কারণে গাড়ি নিয়ে যাতায়ত করা যায় না। রাতের অন্ধকারে সেতু পার হওয়ার সময়  পথচারীদের মধ্যে শঙ্কা কাজ করে। 

কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিনই তারা ভয় ও আতঙ্ক নিয়ে এই সেতু দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। দ্রুত নতুন একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানায় তারা। 

স্থানীয় অটোরিকশা চালক আব্দুল রাজ্জাক জানান, কয়েক দিন আগে রাতে সেতু পার হওয়ার সময় চাকা গর্তে পড়ে রিকশা উল্টে যায়। এতে তার এক  পায়ে বড়ু ধরনের আঘাত পান তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ‘সেতুটির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

যশোরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

যশোর অফিস
যশোরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ফাইল ছবি

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী যুবলীগের সভাপতিও ছিলেন।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। 

গ্রেপ্তার মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেপ্তার করেছে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।’

গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।

কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে ভারতে আটক | কালের কণ্ঠ