• ই-পেপার

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষিকার

স্বামীর সঙ্গে অভিমান, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
স্বামীর সঙ্গে অভিমান, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরের সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামে শারমিন (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দাবি গত রাতে পারিবারিক কলোহের জেরে অভিমান করে শারমিন আত্মহত্যা করেছে।

সোমবার (৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন ওই এলাকার কৃষক শামীমের স্ত্রী এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মঙ্গলপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

আরো পড়ুন
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী

৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী

 

নিহতের স্বামী, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,  বাড়িতে দেরি করে ফেরা নিয়ে রবিবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কলোহ হয়। এর পরে স্বামী ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে পাশের রান্নাঘরে শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্বামী। স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তার ঝুলন্ত মরদেহ নামিয়ে এনে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলির ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের স্বামী শামীম বলেন, ক্যারাম খেলে রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছিল। এ কারণে সে রাগ করে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে। পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে আমি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

আরো পড়ুন
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মির্জা ফখরুল

 

একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী সরদার বলেন, যতদূর জেনেছি তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলোহের জেরে সে আত্মহত্যা করেছে। তাদের মধ্যে বড় ধরনের কোন রকমের ঝামেলা ছিল না। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মির্জা ফখরুল

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই নারায়ণগঞ্জের ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের মূল লক্ষ্য।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ‘Dhaka Environmentally Sustainable Water Supply Project’ প্রকল্পটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, এ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদী থেকে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। 

তিনি বলেন, শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে।

এটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।  এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল করিম সাবু উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বার বাড়ির আবদুল গফুরের ছেলে। তিনি ফরহাদাবাদ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার সকাল ১১টার দিকে জানান, গ্রেপ্তার আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সিংগাইরে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাত সন্দেহে রাজীব (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) রাত ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে আসেন রাজিবসহ ৫-৬ জনের একটি ডাকাতদল। তারা বাড়ির সেমিপাকা (টিনশেড) ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান।

এ সময় ডাকাতদলের মারধরে গুরুতর আহত হন গৃহকর্তা হাকিম আলী। রাতেই তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনার পর সোমবার ভোররাতে রাজীবকে আটক করে পিটুনি দেন এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আল-আমীনসহ কয়েকজন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত রাজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষিকার | কালের কণ্ঠ