• ই-পেপার

আটক ৬

ছাগল নিয়ে সংঘর্ষ! প্রতিবেশীর কোপে যুবকের মৃত্যু

মনিরামপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সমীর (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে পৌরসভার জয়নগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক সমীর জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিলেন। শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিক্ষার্থীকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে শনিবার রাতে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, ‘অভিযোগের পরপরই সমীর নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ

ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিদেক, ময়মনসিংহ
ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় রুবেল নামের এক যুবককে ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। এলাকায় তিনি কাইল্যা রুবেল নামে পরিচিত। রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের রামকৃষ্ণ মিশন রোডে একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন রুবেল। ওই সময় তার ঘরে ঢুকে অজ্ঞাত দুবৃর্ত্তরা। পরে প্রথমে তাকে বাঁশ দিয়ে পেটায় দুবৃর্ত্তরা। পরে এক পর্যায়ে জবাই করে ঘরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেলকে কেন এবং কারা হত্যা করেছে সে বিষয়ে আমরা কাজ করছি।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সই করা দলীয় প্যাডে এ-সংক্রান্ত বহিষ্কারাদেশ জারি করা হয়। 

স্থানীয়রা জানায়, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পড়ে নৃত্য করেন। তার নাচের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিনের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না রঙ্গনের

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না রঙ্গনের
সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ি থেকে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে রবিবার সকালে বের হন রঙ্গন। শাহপাড়া মোড়ে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’
 

ছাগল নিয়ে সংঘর্ষ! প্রতিবেশীর কোপে যুবকের মৃত্যু | কালের কণ্ঠ