• ই-পেপার

এক বছরের মেয়েকে পুকুরে ফেলে মা উধাও!

শেরপুরে পিকআপচাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে পিকআপচাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত
ছবি : কালের কণ্ঠ

শেরপুরের নকলা উপজেলায় পিকআপের চাপায় রফিকুল ইসলাম রাব্বি (৪৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নকলা উত্তর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাঁশকান্দা গ্রামের মহিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মোবাইল ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে বের হন রাব্বি। নালিতাবাড়ী মহাসড়ক থেকে নকলা উত্তর বাজার মোড়ে প্রবেশের সময় শেরপুরগামী একটি পিকআপ পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হন এবং মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ পিকআপটি জব্দ করে এবং চালক নুর মোহাম্মদকে আটক করে। আটক চালকের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবপাচার রোধে কক্সবাজারে শত কিলোমিটার রোড শো

অনলাইন ডেস্ক
মানবপাচার রোধে কক্সবাজারে শত কিলোমিটার রোড শো
সংগৃহীত ছবি

সমুদ্রপথে অবৈধভাবে মানবপাচার মানবপাচার বন্ধে ও উপকূলের মানুষকে সচেতন করতে কক্সবাজারে অনুষ্ঠিত হলো শত কিলোমিটার দীর্ঘ রোড শো। ‘সমুদ্রপথে বিদেশ না’ স্লোগানে এই রোড শোর আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উখিয়া থেকে শুরু হয় মানব পাচারবিরোধী এই রোড শো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-যুবক, জেলে-কৃষক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

দুপুরে রোড শোটি টেকনাফ পৌঁছায়। বিকেলে সেখান থেকে মেরিন ড্রাইভ হয়ে রাত ৮টায় কক্সবাজার সৈকতের কলাতলীতে ১০০ কিলোমিটারের এই রোড শো শেষ হয়।

অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’-এর অধীনে চার দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে এই রোড শোর আয়োজন করা হয়। এর আগে তিন দিন ধরে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

রোড শোর অংশ হিসেবে উখিয়া, টেকনাফের বিভিন্ন পয়েন্টের একাধিক পথসভায় মানব পাচারবিষয়ক কুইজ, প্রশ্নমালা রাখা হয়। চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দালালদের প্রতারণা থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার আতিকুর রহমান নাহিদ বলেন, আশ্রয়শিবিরের রোহিঙ্গারা নানা প্রলোভনে পাচারের শিকার হচ্ছেন। তিনি বিদেশগামীদের সঠিক তথ্য জেনে সরকারি অনুমোদিত প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকেরা জানান, রোড শোর মাধ্যমে সাধারণ মানুষ, সম্ভাব্য অভিবাসী, তরুণ সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

মহেশপুর সীমান্তে ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুর সীমান্তে ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা ১৪ ঘণ্টা সীমান্তের শূন্যরেখার কাছে বসিয়ে রাখার পর বিজিবির তীব্র প্রতিবাদ ও কঠোর অবস্থানের মুখে অবশেষে ওই ছয়জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বিএসএফ তাদের নিজেদের হেফাজতে ফেরত নেয়।

বিজিবি জানায়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ওই ছয়জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পান এবং তাৎক্ষণিক বাধা দেন। বিজিবির কড়া বাধার মুখে বিএসএফ পিছু হটলেও ওই ছয়জনকে সীমান্তরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে নিজেদের ক্যাম্পের পাশে বসিয়ে রাখে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি জোরদার করে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নেওয়া হয় কঠোর অবস্থান। দীর্ঘ ১৪ ঘণ্টা টানা একই স্থানে ফেলে রাখার পর বিজিবির তোপের মুখে শনিবার সন্ধ্যায় বিএসএফ ওই ছয়জনকে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘বিজিবির সতর্ক ও শক্ত অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সামন্তা সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি টহল ও সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।’

মুন্সীগঞ্জে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও মালবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী এলাকার আইয়ুব মিয়ার ছেলে ও নছিমনচালক মজনু (৩০) এবং একই উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫)।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে গুলিস্তানগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নছিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।

এক বছরের মেয়েকে পুকুরে ফেলে মা উধাও! | কালের কণ্ঠ