• ই-পেপার

ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
সংগৃহীত ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের অধীন টঙ্গীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। সোমবার (৮ জুন) টঙ্গী পুলিশ এই তথ্য জানায়। গ্রেপ্তারদের মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৫ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১১ জন রয়েছেন।

পুলিশ জানায়, চলমান সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছেন। তারা চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসী ঘটনায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার এসআই মোহাম্মদ তুহিন জানান, টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমার থানার মোট ১১ জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে একজন বড় চাঁদাবাজ ও বাকিরা মাদকে জড়িত। আসামিদের বিচারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।’

যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে : বোন মাছুমা হাদি

ঝালকাঠি প্রতিনিধি
যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে : বোন মাছুমা হাদি
ছবি : কালের কণ্ঠ

বর্তমান প্রজন্মের তরুণদের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন তার বোন মাছুমা হাদি। তিনি বলেন, আইনের ফাঁকফোকর খুঁজে বিচার বিলম্বিত করা হলে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে।

সোমবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যে কী ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করার আহ্বান জানান মাছুমা হাদি।

মাছুমা হাদি অভিযোগ করেন, বারবার কেন চার্জশিট দাখিলের তারিখ পরিবর্তন করা হচ্ছে? কূটনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রহস্য উদ্ঘাটন করা না গেলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মাছুমা হাদি বলেন, হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে আজ অবধি স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে কোনো ধরনের বার্তা দিতে পারেননি। তিনি এটিকে দুঃখজনক আখ্যা দিয়ে মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে সব তথ্য ও আপডেট জনগণের সামনে তুলে ধরার দাবি জানান। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিন।

আরো পড়ুন
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৯, আহত শতাধিক

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৯, আহত শতাধিক

 

হাদি হত্যা মামলার আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল? এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত কি না, তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতাসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।  

আরো পড়ুন
আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

 

গ্রেপ্তাররা হলেন—ভীমপুর গ্রামের মৃত শফি উল্যাহর ছেলে ইমরান হোসেন (৩০), নোয়াখলা গ্রামের মফিজ উল্লার ছেলে শাহাদাত হোসেন রাফি (২৭), সুন্দরপুর গ্রামের নূর নবীর ছেলে নূর আলম নয়ন (৪০) ও বারইপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফয়সাল আল মামুন (৩০)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, সুধারাম থানার একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, চণ্ডীদাসগাতি ব্রিজের নিচের পানিতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন
ভাবমূর্তি রক্ষায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু

ভাবমূর্তি রক্ষায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু

 

তিনি আরো জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার | কালের কণ্ঠ