• ই-পেপার

পাঞ্চ করা ইঞ্জিন, অবৈধ ফিটনেসে গাড়ি বিক্রির পাঁয়তারা পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানির

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলে অপহরণের অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলে অপহরণের অভিযোগ
সুন্দরবনে বনদস্যুদের একটি ট্রলার। সংগৃহীত ছবি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকায় জেলে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে জেলেবহরে হানা দিয়ে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী—এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর সুন্দরবনে অবস্থানরত জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে অপহরণের পর এখন পর্যন্ত মুক্তিপণের বিষয়ে কিছু জানায়নি দস্যুরা। বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে বন বিভাগ ও অপহৃত জেলেদের মহাজন সূত্রে এ তথ্য জানা গেছে।

অপহৃত জেলেরা হলেন—ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন আলী (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।

জানা গেছে, তারা সবাই বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর এলাকার দুই মৎস্য ব্যবসায়ীর বেতনভুক্ত জেলে। নিরাপত্তাজনিত কারণে ওই দুই ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক।

মহাজনরা জানান, জেলেরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার সাগরমোহনায় জাল ফেলে নৌকা ও ট্রলারে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ১৫ থেকে ১৬ জন অস্ত্রধারী দস্যু জেলেবহরে হানা দেয়। এ সময় প্রতিটি নৌকা ও ট্রলার থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায় তারা। দস্যুরা নিজেদের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। যাওয়ার সময় একটি ট্রলারও নিয়ে যায় তারা।

মহাজনরা আরো জানান, অপহৃত জেলেদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া মুক্তিপণ হিসেবে কত টাকা দাবি করা হবে, তাও এখনো জানানো হয়নি। অপহৃতদের পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে। একই সঙ্গে সুন্দরবনে অবস্থানরত অন্যান্য জেলেরাও আতঙ্কে রয়েছেন।

আরো পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

 

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, ‘ফুসফুসের চর এলাকা থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে সকাল থেকেই বনরক্ষীরা অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত অপহৃতদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে জেলে অপহরণের বিষয়টি শুনেছি। তবে জেলে বা মহাজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিমানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে
সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি : কালের কণ্ঠ

নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, পর্যায়ক্রমে সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় বগুড়ার পাশাপাশি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুকরণের লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণে ঠাকুরগাঁও যাওয়ার প্রাক্কালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

সৈয়দপুর বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম বলেন, যেখানে যাত্রীসেবা বেশি হবে, সুযোগ-সুবিধা বাড়বে এবং দেশ ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হবে। 

আরো পড়ুন
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাসহ দায়ীদের বিচার দাবি

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাসহ দায়ীদের বিচার দাবি

 

বিমানমন্ত্রী বলেন, আপনাদের ইচ্ছা আমরা অবশ্যই পূরণ করব। যার পরিপ্রেক্ষিতে বগুড়ার পর সৈয়দপুরে এসেছি। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সহসভাপতি কাজী মো. একরামুল হক, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে ভারতসহ নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও পর্যটন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

চট্টগ্রাম বন্দরে জাহাজে থাইল্যান্ডের নাগরিক নিহত, গ্রেপ্তার ১

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরে জাহাজে থাইল্যান্ডের নাগরিক নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর সংঘর্ষে এক থাই নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক থাই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের জাহাজ থেকে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামের অভিযুক্ত ক্রুকে গ্রেপ্তার করা হয়। তিনি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপকূলের বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজটিতে দুই ক্রুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাফিফং কালাহান (৩০) নামের এক ক্রু সদস্য। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পতেঙ্গা থানা পুলিশ প্রথমে অভিযুক্ত তুরাকর্ন বুরুসিককে গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় নিন্দা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় নিন্দা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আলআমিন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা। মঙ্গলবার (১৯ মে) এ হামলার ঘটনা ঘটে। আলআমিন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি।

আরো পড়ুন
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান

 

সাংবাদিক নেতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাতের শামিল। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অপরাধের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ বিরাজ করছে। একই সঙ্গে সাংবাদিক আলআমিন মিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মীরা।

পাঞ্চ করা ইঞ্জিন, অবৈধ ফিটনেসে গাড়ি বিক্রির পাঁয়তারা পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানির | কালের কণ্ঠ