• ই-পেপার

এনএসইউতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধিদল

প্রেস বিজ্ঞপ্তি
আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধিদল
সংগৃহীত ছবি

ফিলিপাইনের সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-মিউচুয়ালি রিইনফোর্সিং ইনস্টিটিউশনস (CARD-MRI)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল আশা ইউনিভার্সিট বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস এম  রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কার্ড-এমআরআই ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. এডজেল এ রামোস। দলে আরো ছিলেন কার্ড ব্যাংক এবং কার্ড-এমআরআইয়ের- সিনিয়র উপদেষ্টা ড. ডলোরেস এম টরেস, ড. লরেঞ্জ ব্যানেজ এবং ড. ফ্লোরডেলিজা এল. সারমিয়েন্টো। 

বিশ্ববিদ্যালয়ের সেশনটি উষ্ণ অভ্যর্থনা এবং পারস্পরিক পরিচয়ের মধ্য দিয়ে শুরু হয়। জনস্বাস্থ্য বিভাগের চারপ্রাপ্ত চেয়ারম্যান ড. জেসমিন আক্তার আশা ইউনিভার্সিটির সার্বিক চিত্র তুলে ধরে একটি বিশদ প্রেজেন্টেশন দেন, যেখানে এর একাডেমিক প্রোগ্রাম, গবেষণামূলক উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক অর্জনগুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়। 

মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে আইকিএসি এর পরিচালক প্রফেসর ড. আবু দাউদ হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোছা. জিনাত তারা এবং জনসংযোগ কর্মকর্তা দেলোয়ার হোসেন অংশ নেন। তারা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে আলোচনা এগিয়ে নেন। এই বৈঠক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতের নতুন সুযোগ তৈরির প্রতি উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকারকে আবারও নিশ্চিত করেছে।

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার : কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি
শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার : কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার
সংগৃহীত ছবি

বাংলাদেশের নির্মাণ শিল্পে গুণগত মান ও উদ্ভাবনের অগ্রযাত্রায় অগ্রণী প্রতিষ্ঠান শাহ্ সিমেন্ট, নেক্সট৫০-এর সহযোগিতায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজন করে ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ শীর্ষক একটি বিশেষ সেমিনার।

স্থাপত্য, নির্মাণ ও নকশা বিষয়ক সমসাময়িক ভাবনা এবং জ্ঞান বিনিময়ের এই আয়োজনে দেশের বিশিষ্ট স্থপতি, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং নির্মাণখাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সেমিনারটি বৈশ্বিক আধুনিক স্থাপত্যচর্চার সঙ্গে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও পরিচয়ের সংযোগ নিয়ে একটি অর্থবহ আলোচনা ও চিন্তা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশ্বখ্যাত স্থপতি এবং ২০২০ সালের এআইএ গোল্ড মেডেল বিজয়ী মার্লন ব্ল্যাকওয়েল-এর মূল প্রবন্ধ উপস্থাপনা। তার বক্তব্যে তিনি তুলে ধরেন কীভাবে সমসাময়িক স্থাপত্য স্থানীয় ইতিহাস, জলবায়ু, উপকরণ, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার সঙ্গে সংযুক্ত থেকে আন্তর্জাতিক মানের নকশা নির্মাণ করতে পারে। তার উপস্থাপনা অংশগ্রহণকারীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি, সৃজনশীল চিন্তা এবং ভবিষ্যৎ স্থাপত্যচর্চার জন্য মূল্যবান অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

মূল প্রবন্ধের পর অনুষ্ঠিত প্রাণবন্ত প্যানেল আলোচনায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর প্রতিনিধি, প্রখ্যাত স্থপতি ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক স্থাপত্য, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।


অনুষ্ঠানে শাহ্ সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, স্থাপত্য শুধুমাত্র ভবন নির্মাণের বিষয় নয়; এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ এবং ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। এই বিশ্বাস থেকেই শাহ্ সিমেন্ট বিশ্বমানের স্থাপত্যচিন্তা ও স্থানীয় অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে এবং দেশের স্থাপত্য ও নির্মাণখাতে জ্ঞানভিত্তিক আলোচনা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে নিয়মিত ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড হিসেবে শাহ্ সিমেন্ট কেবল উন্নতমানের নির্মাণসামগ্রী সরবরাহেই নয়, বরং স্থাপত্য, প্রকৌশল ও নির্মাণ খাতের টেকসই উন্নয়নে জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষকে উৎসাহিত করতেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। এই সেমিনার সেই দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্থাপত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের করে তুলতে এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জে সাফল্যের সঙ্গে উদযাপিত হলো হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সাফল্যের সঙ্গে উদযাপিত হলো হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আয়োজন করেছে তাদের গ্রাহক এনগেজমেন্ট ইভেন্ট ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’। আম উৎপাদনের জন্য বিখ্যাত এই অঞ্চলে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আয়োজিত এই উৎসবের এটি ছিল দ্বিতীয় সংস্করণ।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল হোন্ডা ব্যবহারকারী এবং স্থানীয় কমিউনিটির মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করা। উৎসবটি কেবল একটি মিলনমেলা ছিল না, বরং এটি ছিল হোন্ডা রাইডারদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। দিনব্যাপী এই অনুষ্ঠানে রাইডারদের বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি রাইডাররা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছেন।

উৎসবটি নিয়ে বিএইচএল-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব সুসুমু মরিয়াওয়া বলেন, ‘আমাদের গ্রাহক এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আমরা হোন্ডা ম্যাংগো ফেস্টের আয়োজন করে থাকি। এই অঞ্চলের ঐতিহ্যকে সম্মান জানানো এবং রাইডারদের আনন্দ ও স্বাধীনতার অনুভূতি দেওয়াই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।’

বিএইচএল-এর চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘হোন্ডা সবসময় গ্রাহকদের সঙ্গে অর্থবহ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী। এবারের ম্যাংগো ফেস্টের মাধ্যমে আমরা আমাদের রাইডার এবং স্থানীয় বাসিন্দাদের একটি প্রাণবন্ত সময় উপহার দিতে চেয়েছি।’

এই আয়োজনের মাধ্যমে হোন্ডা আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু উন্নতমানের মোটরসাইকেলই সরবরাহ করে না, বরং দেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত থাকে।

পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি. এর বরিশাল অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং এন্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।

সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এসময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, খেলাপি ঋণ হ্রাস, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকল শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।