• ই-পেপার

পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সাফল্যের সঙ্গে উদযাপিত হলো হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সাফল্যের সঙ্গে উদযাপিত হলো হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আয়োজন করেছে তাদের গ্রাহক এনগেজমেন্ট ইভেন্ট ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’। আম উৎপাদনের জন্য বিখ্যাত এই অঞ্চলে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আয়োজিত এই উৎসবের এটি ছিল দ্বিতীয় সংস্করণ।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল হোন্ডা ব্যবহারকারী এবং স্থানীয় কমিউনিটির মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করা। উৎসবটি কেবল একটি মিলনমেলা ছিল না, বরং এটি ছিল হোন্ডা রাইডারদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। দিনব্যাপী এই অনুষ্ঠানে রাইডারদের বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি রাইডাররা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছেন।

উৎসবটি নিয়ে বিএইচএল-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব সুসুমু মরিয়াওয়া বলেন, ‘আমাদের গ্রাহক এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আমরা হোন্ডা ম্যাংগো ফেস্টের আয়োজন করে থাকি। এই অঞ্চলের ঐতিহ্যকে সম্মান জানানো এবং রাইডারদের আনন্দ ও স্বাধীনতার অনুভূতি দেওয়াই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।’

বিএইচএল-এর চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘হোন্ডা সবসময় গ্রাহকদের সঙ্গে অর্থবহ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী। এবারের ম্যাংগো ফেস্টের মাধ্যমে আমরা আমাদের রাইডার এবং স্থানীয় বাসিন্দাদের একটি প্রাণবন্ত সময় উপহার দিতে চেয়েছি।’

এই আয়োজনের মাধ্যমে হোন্ডা আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু উন্নতমানের মোটরসাইকেলই সরবরাহ করে না, বরং দেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত থাকে।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪

তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা

প্রেস বিজ্ঞপ্তি
তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা
সংগৃহীত ছবি

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ২৪ জন ক্রেতা। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা। 

দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা। উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪ এ ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতাদের জন্য রয়েছে মিলিয়নিয়ার বা নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুবিধা।

এ ছাড়া রয়েছে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন এবং জনপ্রিয় অভিনেত্রী মিমের সঙ্গে ডিনার করার সুবিধা। এরই ধারাবাহিকতায় সিজন-২৪ এ ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে এই সুবিধা পেয়েছেন ২৪ জন ক্রেতা। তাদের মধ্যে ২ জন পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৪ জন গ্রাহকের সম্মানে এক জমকালো ডিনার অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে গ্রাহকেরা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। পাশাপাশি অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটভি ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ডিনার অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ব্যবসার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের টার্গেট থাকে গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেয়া। বাড়তি সুবিধা দেয়ার কারণে ওয়ালটন ও তার গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা আরো সুদৃঢ় হচ্ছে। ক্রেতাদের এই আস্থায় ভর করেই ওয়ালটন আজ এতো বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনারসহ আনন্দঘন এই মুহূর্তটি গ্রাহকরা জীবনে একটি সুখস্মৃতি হয়ে থাকবে। ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।

চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর মেয়াদ শেষ হবে ৩০ জুন, ২০২৬। ক্যাম্পেইনের এই সিজনে ইতোমধ্যে দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ এবং এসি কিনে মিলিয়নিয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পেয়েছেন ৬ জন ক্রেতা।

তারা হলেন : ভালুকার খোকন মিয়া, রাজধানীর মাহমুদুল হাসান, নাটোরের গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মিলিয়নিয়ারের পাশাপাশি তাসকিন এবং মিমের সঙ্গে ডিনারের সুযোগ পেয়েছে ২৪ জন। এ ছাড়া এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারসহ আর্জেন্টিনার ফ্যান জার্সি ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা।

এমটিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন এ কে এম তারেক

অনলাইন ডেস্ক
এমটিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন এ কে এম তারেক
সংগৃহীত ছবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে সম্প্রতি এ কে এম তারেক যোগ দিয়েছেন। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকিং পেশায় প্রায় ২৯ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এ কে এম তারেক কর্মজীবনে ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের মতো খাতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। এমটিবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র জোনাল হেড হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং আইএফআইসি ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ কে এম তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন। তিনি একজন ওমেগা সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনালও।

বাবুল্যান্ডে বিনা মূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি
বাবুল্যান্ডে বিনা মূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন
সংগৃহীত ছবি

শিশুদের সুস্বাস্থ্যের লক্ষ্যে এগিয়ে এলো বাংলাদেশের বৃহত্তম ইনডোর প্লে-গ্রাউন্ড চেইন বাবুল্যান্ড। শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইউনিসেফ বাংলাদেশ, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সহযোগিতায় বাংলাদেশের বৃহত্তম ইনডোর প্লে-গ্রাউন্ড চেইন বাবুল্যান্ড ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শাখায় বিনা মূল্যে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বাবুল্যান্ডের সব শাখায় অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। রাজধানীর মিরপুর-২ শাখায় রবিবার (২৯ জুন) ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

খেলাধুলার গণ্ডি পেরিয়ে সামাজিক দায়বদ্ধতায় বাবুল্যান্ড
২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাবুল্যান্ড শুধু একটি ইনডোর প্লে-গ্রাউন্ড নয়; বরং শিশুদের সুস্থ, সক্রিয় ও আনন্দময় শৈশব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় প্রতিষ্ঠানটির ২১টি সক্রিয় শাখা রয়েছে, যা দেশের অসংখ্য পরিবারের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

বাবুল্যান্ডে মনে করে

একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার থেকেই আমরা সিটি করপোরেশন, ডিজিএইচএস, ইউনিসেফ বাংলাদেশ এবং ইপিআই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল কর্মসূচি পরিচালনা করেছি। আমাদের লক্ষ্য, দেশের প্রতিটি শিশু যেন এই গুরুত্বপূর্ণ পুষ্টিসেবা পায়। বাবুল্যান্ড বিশ্বাস করে—সুস্থ শিশুই গড়ে তোলে সুস্থ বাংলাদেশ।

বাবুল্যান্ড সম্পর্কে
২০১৮ সালের মে মাসে বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ, সক্রিয় ও আনন্দময় খেলার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাবুল্যান্ড প্রতিষ্ঠা করা হয়। মিরপুর-২-এ মাত্র ৬,০০০ বর্গফুটের একটি ইনডোর প্লে-গ্রাউন্ড দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের চারটি শহরে ২১টি শাখা পরিচালনা করছে এবং শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।