• ই-পেপার

কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সভা

যুক্তরাষ্ট্রের মানবিক সেবা পুরস্কার জিতলেন শক্তি ফাউন্ডেশনের ইমরান

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মানবিক সেবা পুরস্কার জিতলেন শক্তি ফাউন্ডেশনের ইমরান
ছবি : কালের কণ্ঠ

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ কর্তৃক মর্যাদাপূর্ণ ‘লাজলো জি. বিতো অ্যাওয়ার্ড ফর হিউম্যানিটারিয়ান সার্ভিস’ (মানবিক সেবা পুরস্কার)-এ ভূষিত হয়েছেন। মানবিক মর্যাদা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

অন্যায়, সহিংসতা ও নিপীড়নের শিকার মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিদের এর এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। সুবিধাবঞ্চিত নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে নিবেদিত বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে প্রভাবশালী নেতৃত্বের জন্য ইমরান আহমেদকে এ স্বীকৃতি দেওয়া হয়।

কয়েক দশক ধরে এই ফাউন্ডেশন প্রান্তিক নারীদের জরুরি আর্থিক ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা গড়ে তুলতে এবং পরিবারকে সহায়তা করতে সক্ষম করে তুলেছে। ইমরান আহমেদের নেতৃত্বে এই মাঠ পর্যায়ের উদ্যোগগুলো আরো শক্তিশালী হয়েছে, যা নারীদের টেকসই উন্নয়নের মূল কেন্দ্রে নিয়ে এসেছে।

বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রায়, আন্তর্জাতিক এই স্বীকৃতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামকে আরো উজ্জ্বল করল।

নগদের মাধ্যমে মে মাসে ২৪০০ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
নগদের মাধ্যমে মে মাসে ২৪০০ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ
সংগৃহীত ছবি

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গত মে মাসে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার ভাতা উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ। বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা সুবিধাপ্রাপ্ত ১ কোটি ৫৯ লাখ ব্যক্তির কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হয়। 

সবচেয়ে বেশি সরকারি সহায়তা দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এর মাধ্যমে দেড় হাজার কোটি কোটি টাকার বেশি ভাতা দিয়েছে সরকার।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির (পিইএসপি) আওতায় প্রায় ৬৯ লাখ শিক্ষার্থীর কাছে ৫৭৯ কোটির বেশি টাকা পৌঁছে দিয়েছে নগদ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১২ লাখ। তারা প্রায় সাড়ে ৯৭ কোটি টাকার সরকারি ভাতা পেয়েছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সামসুল ইসলাম বলেন, “সরকারি ভাতা, উপবৃত্তি ও বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে নগদ ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বিপুল সংখ্যক সুবিধাভোগী তাদের পছন্দের মাধ্যম হিসেবে নগদকে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ।

“প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্যতা এবং দেশের সবচেয়ে বিস্তৃত ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের কারণে সরকারি অর্থ দ্রুত ও নিরাপদে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”

সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে নগদ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজে ক্যাশ আউটের সুবিধা এবং বিনা খরচের কারণে সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণে সুবিধাভোগীদের অন্যতম পছন্দের মাধ্যম হয়ে উঠেছে নগদ।

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

প্রেস বিজ্ঞপ্তি
আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১০ এলাকায় প্রথম ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। বুধবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন।

নির্মাণ শিল্প, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবাখাতে সফল পদচারণার পর এবার স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করল আকিজ রিসোর্স।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সব ধরনের ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা থাকবে আকিজ মেডিপ্লেক্সে। রোগীদের সুবিধার্থে হোম স্যাম্পল কালেকশন, স্বয়ংক্রিয় ভাইটাল চেকিং, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এবং ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থাও চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সর চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা এমন একটি খাত, যা সরাসরি মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বরং এমন একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা, যা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সক্ষম হবে। আকিজ রিসোর্স সব সময় মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখে এমন খাতে বিনিয়োগে গুরুত্ব দিয়ে থাকে। স্বাস্থ্যসেবা খাতে আমাদের এই উদ্যোগ দেশের চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে আধুনিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু এখনো অনেক মানুষকে মানসম্মত ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বা দূরে যেতে হয়। আমরা এমন একটি সেবার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রযুক্তি, দক্ষতা ও মানবিক সেবার সমন্বয়ে রোগীরা দ্রত ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় সেবা পাবেন।’

আকিজ মেডিপ্লেক্সে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, জার্মান প্রযুক্তির অত্যাধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন সেবা এবং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি সুবিধা। 

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান, ক্লাস্টার সিএফও আশফাক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

আইইউবিতে আন্তর্জাতিক এইচআর দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
আইইউবিতে আন্তর্জাতিক এইচআর দিবস উদযাপন
সংগৃহীত ছবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আন্তর্জাতিক এইচআর দিবস উদযাপন করা হয়েছে। ‍বুধবার (১০ জুন) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবস উদযাপন করা হয়। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আইইউবি সেন্টার কোর্টে উদ্বোধনী পর্ব এবং অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ইএসটিসিডিটির ভাইস চেয়ারম্যান ট্রাস্টি ড. হুসনে আরা আলী, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. ইকরামুল হাসান এবং হেড অব এইচআর শিবলী এইচ আহমদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির হিউম্যান রিসোর্সেস অ্যাডভাইজার ড. মো. মোশাররফ হোসেন এবং গ্রো এন এক্সেলের সিইও ও লিড কনসালট্যান্ট এম জুলফিকার হুসাইন। পরে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন করপোরেট এইচআর এবং শিক্ষা খাতের প্রতিনিধিরা।

দিনব্যাপী আয়োজনে ছিল দুটি প্যানেল আলোচনা। পাশাপাশি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ পৃথক থট লিডারশিপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া গোলটেবিল আলোচনা, এইচআর কেস কম্পিটিশন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর পিপল ম্যানেজমেন্ট (ইএপিএম) ২০১৯ সালে আন্তর্জাতিক এইচআর দিবসের সূচনা করে। প্রতি বছর ২০ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় এইচআর পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে।