• ই-পেপার

দেশে রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার

ফিনএক্সেল আয়োজিত ‘রিটেইল ব্যাংকিং ওয়েলথ ম্যানেজমেন্ট এক্সিলেন্স’ কর্মশালা

অনলাইন ডেস্ক
ফিনএক্সেল আয়োজিত ‘রিটেইল ব্যাংকিং ওয়েলথ ম্যানেজমেন্ট এক্সিলেন্স’ কর্মশালা
সংগৃহীত ছবি

‘রিটেইল ব্যাংকিং ওয়েলথ ম্যানেজমেন্ট এক্সিলেন্স’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দেশের আর্থিক খাতের কনসালটেন্সি প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল)।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। প্রশিক্ষণে বিভিন্ন ব্যাংক থেকে ৩০ জন ব্যাংকার অংশ নিয়েছেন।

অর্থনীতির প্রচলিত সূচকে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন

অনলাইন ডেস্ক
অর্থনীতির প্রচলিত সূচকে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন

দেশের অর্থনীতি বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ ও বিনিয়োগ মন্থরতার মতো বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। প্রচলিত সূচকগুলো অর্থনীতির এই তাৎক্ষণিক পরিবর্তনগুলো ধরতে ব্যর্থ হওয়ায় নীতিনির্ধারণী পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে।

শনিবার (১৬ মে) রাজধানীর ডিসিসিআই অডিটরিয়ামে ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই) : ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন একটি কঠিন সময় পার করছে। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, বিনিয়োগ মন্থরতা, জ্বালানির অনিশ্চিয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ হ্রাস—সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের চাপ বিরাজ করছে।

তিনি বলেন, আমাদের প্রচলিত সামষ্টিক অর্থনৈতিক সূচক ও পরিমাপক ব্যবস্থা স্বল্পমেয়াদে অর্থনীতির প্রকৃত অবস্থা ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রতিফলন ঘটাতে পারছে না। ফলে পরিস্থিতি মোকাবেলায় কার্যকর সুপারিশ প্রণয়নও বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে ডিসিসিআই প্রণীত ‘ইপিআই’ একটি সময়োপযোগী উদ্যোগ, যা নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকদের বাস্তব অবস্থার নিরিখে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়তা করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী। তিনি জানান, শিল্প খাতের ঘনত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় এই গবেষণা পরিচালিত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২৫) সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে ৭৬২ জন ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে গবেষণাটি সম্পন্ন হয়। এর মধ্যে উৎপাদন খাতের ৩৩০ জন এবং সেবা খাতের ৪৩২ জন প্রতিনিধি ছিলেন।

গবেষণার প্রাপ্ত তথ্য বিশ্লেষন করে ড. পাটোয়ারী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে বিশেষ করে খাদ্যপণ্য উৎপাদন কমে যাচ্ছে। অন্যদিকে জ্বালানি সংকটের কারণে শিল্প খাতের উৎপাদনে স্থবিরতা নেমে এসেছে এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সেবাখাতের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

বিদ্যমান এই সংকট উত্তরণে তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—কৃষকদের স্বার্থ সুরক্ষায় বাজারমূল্য স্থিতিশীলকরণ ও সাপ্লাই চেইন প্রক্রিয়ার উন্নয়ন, এসএমই উদ্যোক্তাদের স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন, সরকারি লাইসেন্সিং সেবায় হয়রানি হ্রাস, বিদ্যমান ভ্যাট হার কমানো এবং বন্দরগুলোতে পণ্য পরীক্ষা ও খালাস প্রক্রিয়া দ্রুততর করা।

সোনার দাম আরো কমল

অনলাইন ডেস্ক
সোনার দাম আরো কমল

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আরো কমেছে সোনার দাম। ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, যা আজ শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার এক দফা কমানো হয় সোনার দাম। এ দিন ২ হাজার ২১৫ টাকা কমিয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। 

আরো পড়ুন
এসএসসি পরীক্ষা দেওয়া হলো না তানভিরের

এসএসসি পরীক্ষা দেওয়া হলো না তানভিরের

 

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গতকাল সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়।

আরো পড়ুন
ওয়াশিংটন সংলাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

ওয়াশিংটন সংলাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

 

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

দাম কমার পর সোনার ভরি আজ কত?

অনলাইন ডেস্ক
দাম কমার পর সোনার ভরি আজ কত?

দেশের বাজারে গতকাল শুক্রবার সোনার দাম কমেছে। এ দিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে, সবশেষ গত ৭ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আরো পড়ুন
ঢাকায় ছু‌রিকাঘাতে যুবক আহত, খোয়া গেল নগদ টাকাসহ মোবাইল

ঢাকায় ছু‌রিকাঘাতে যুবক আহত, খোয়া গেল নগদ টাকাসহ মোবাইল

 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।