• ই-পেপার

মব সহিংসতা নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বিগ্ন : বিআইজিডির সমীক্ষা

মব সহিংসতা নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বিগ্ন : বিআইজিডির সমীক্ষা
প্রতীকী ছবি

গত বছরের ৫ আগস্টের পর দেশে মব সহিংসতার ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলেছে। এ নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বিগ্ন—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।

ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এই সমীক্ষার ফলাফল সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস অডিটরিয়ামে প্রকাশ করা হয়।

জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয়।

সমীক্ষায় দেখা যায়, নারীর নিরাপত্তা, রাতে চলাচলের নিরাপত্তা এবং পোশাক নিয়ে হয়রানি নিয়েও উল্লেখযোগ্য পরিমাণ মানুষের উদ্বেগ রয়েছে।

ফলাফলে বলা হয়, সার্বিকভাবে মব সহিংসতা নিয়ে উদ্বেগ ৮০ শতাংশ, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৬১ শতাংশ এবং পোশাক নিয়ে রাস্তায় হয়রানি নিয়ে উদ্বেগ ৬৭ শতাংশ।

সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের

বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের

সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মব সহিংসতা নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বিগ্ন : বিআইজিডির সমীক্ষা | কালের কণ্ঠ