• ই-পেপার

বাংলাদেশ-নেপাল নারী কাবাডি সিরিজ

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল

ফ্রান্স-স্পেন

পুনঃপ্রচার, সকাল ১০টা

আর্জেন্টিনা-ইংল্যান্ড

পুনঃপ্রচার, দুপুর ১টা

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সরাসরি, বিকেল ৪-৩০ মিনিট

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগ, জাফনা-গল

সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস ৩

কথামালা

কথামালা

তোমাদের (আর্জেন্টিনা) কপালে চতুর্থ তারকা আর জুটছে না। চলো (স্পেন), দ্বিতীয় তারকাটা জিতে আসি! -স্পেনের সাবেক অধিনায়ক, ইকের ক্যাসিয়াস

 

আশা করি অবসর নেওয়ার পর আমি নেভিলের (গ্যারি) মতো এমন বেকুব হব না, যে কি না মাঠে খেলতে থাকা কোনো ফুটবলারের সমালোচনা করে। -আর্জেন্টিনা ডিফেন্ডার, ক্রিশ্চিয়ান রোমেরো

 

আমরা জানতাম এটা হতে পারে (আর্জেন্টিনা-স্পেন ফাইনাল)। এটাই হচ্ছে। খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, কারণ স্পেন দুর্দান্ত একটি দল। -আর্জেন্টিনা মিডফিল্ডার, লিয়ান্দ্রো পারেদেস

 

এই মুহূর্তে আমার কোনো অনুতাপ নেই। দল তার সর্বোচ্চটা দিয়েছে। আমরা জেতার খুব কাছাকাছি ছিলাম। এ রকম পরিস্থিতিতে আমরা আমাদের সেরা ম্যাচটাই খেলেছি। -ইংল্যান্ড কোচ, টমাস টুখেল

 

আসলে আমরা (ম্যাচে লিওনেল মেসির সঙ্গে) একটা ফাউল নিয়ে কথা বলছিলাম। আমি জানি, সবাই এটাকে বড় করার চেষ্টা চালাবে, কিন্তু সেখানে বিশেষ কিছুই ঘটেনি। -ইংল্যান্ড মিডফিল্ডার, জুড বেলিংহাম

 

ম্যাচে দীর্ঘ সময় আমরা ভালোভাবে আটকে রাখতে পেরেছিলাম তাঁকে (মেসি)। কিন্তু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়ের ক্ষেত্রে যা সব সময় হয়ে থাকে, চূড়ান্ত সময়ে বল পেলেই তাঁরা ম্যাচের চিত্র বদলে দেন। -ইংল্যান্ড অধিনায়ক, হ্যারি কেইন

 

 

 

ভারতের ব্যাটিং বিপর্যয়

ভারতের ব্যাটিং বিপর্যয়

প্রথম ম্যাচে বড় ব্যাবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। কার্ডিফে জিতলে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতবে সফরকারীরা। ওই স্বপ্নপূরণের লড়াইয়ে নেমে ব্যাটে তেমন সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার অবশ্য হাফসেঞ্চুরি করেছেন, তাতেই তাদের দলীয় স্কোরটা ছাড়িয়েছে সোয়া দুই শ। ক্রিকইনফো

 

সিরিজ বাঁচানোর লড়াই

সিরিজ বাঁচানোর লড়াই

জিম্বাবুয়ে সফরটা একদম ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ফরম্যাট বদলালেও কিছুতে ভাগ্য বদলাচ্ছে না বাংলাদেশের। টি-টোয়েন্টিতেও হারে শুরু করেছেন তাওহিদ হৃদয়রা। আজ বুলাওয়েতে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে প্রথম ম্যাচে ৩২ রানে হারা বাংলাদেশ। ক্রিকইনফো