• ই-পেপার

টিভি হাইলাইটস

ওয়াইল্ড ব্যাটলগ্রাউন্ড

অন্তর্জাল

৭২ আওয়ারস

৭২ আওয়ারস
‘৭২ আওয়ারস’ ছবির দৃশ্য

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে আমেরিকান কমেডি ছবিটি। এক মধ্যবয়স্ক মার্কেটিং নির্বাহী জোর গল্প। ভুলবশত সে জেন জি তরুণদের এক ব্যাচেলর পার্টির আমন্ত্রণ পায়, আর সেখান থেকেই তার ক্যারিয়ার অপ্রত্যাশিত মোড় নেয়। তরুণ প্রজন্মের সঙ্গে আবারও সংযোগ গড়ে তোলার আশায় জো তাদের সঙ্গে টানা তিন দিন থাকে। নানা হাস্যকর ও অবিশ্বাস্য সব অভিযানে জড়িয়ে পড়ে সে। অভিনয়ে কেভিন হার্ট, কাম প্যাটারসন, টিয়ানা টেইলর প্রমুখ।

চলচ্চিত্র

দরদ

দরদ
‘দরদ’ ছবিতে সোনাল চৌহান ও শাকিব খান

অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার। পরিচালনা অনন্য মামুন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র :  স্ত্রী ফাতেমার জন্য সবকিছু করতে পারে দুলু মিয়া। ফাতেমার ধ্যানজ্ঞান নায়ক সরফরাজ খান। দুলু কথা দেয়, স্ত্রীকে নায়ক সরফরাজ খানের সঙ্গে দেখা করিয়ে দেবে। সরফরাজ খানের সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নিগ্রহের শিকার হয় ফাতেমা। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফাতেমা। এরপরই ভারতের বেনারস শহরে একের পর প্রভাবশালীরা খুন হতে থাকে। নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম।

টিভি হাইলাইটস

মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য

মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য
‘মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য’ নাটকের দৃশ্য

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য। রচনা ও পরিচালনা হান্নান মাহমুদ। অভিনয়ে নিলয় আলমগীর, সারিকা সাবরিন, জুঁই প্রমুখ। ২০২১ সালের ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

জন্মদিনের উপহার নতুন গান

জন্মদিনের উপহার নতুন গান
শফিক তুহিন

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দর্শক-শ্রোতাদের তিনি উপহার দেবেন নতুন গান—‘তোমায় দেখলে মনে হয় ২.০। নতুন এ গানে শফিক তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন হৈমন্তি রক্ষিত দাস। গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। গানটির বিশেষ আকর্ষণনব্বই দশকের চলচ্চিত্র বিয়ের ফুল-এর শ্রোতাপ্রিয় গান তোমায় দেখলে মনে হয়-এর মুখরা নতুনভাবে সংযোজন করা হয়েছে এখানে। কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে বিয়ের ফুল-এর গানটি বেশ জনপ্রিয়। শফিক তুহিন বলেন, নতুন ও পুরনো সুরের মেলবন্ধন শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করবে।