জিওহটস্টারে এ সপ্তাহে এসেছে তামিলের প্রথম ডেটিং রিয়েলিটি শো ‘সেকেন্ড লাভ’। এখানে অংশ নেওয়া ১২ জন প্রতিযোগীর প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে হৃদয়ভঙ্গ, ব্যর্থ সম্পর্ক বা বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তাই তারা কেউ সতর্কভাবে, কেউ বা কিছুটা দ্বিধা নিয়েই আবার ভালোবাসার সম্ভাবনাকে গ্রহণ করার চেষ্টা করছেন। উপস্থাপনায় রম্যা কৃষ্ণান।
চলচ্চিত্র
প্রেমী ও প্রেমী
অন্তর্জাল
সেকেন্ড লাভ

টিভি হাইলাইটস
পিপল অ্যান্ড পাওয়ার

বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশে কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এইচআইভি সংক্রমণের পুনরুত্থানের কারণ হয়ে উঠলেন, সেই অনুসন্ধান তুলে ধরা হয়েছে আল জাজিরার এই তথ্যচিত্রে। দেখা যাবে রাত ৮টা ৮০ মিনিটে।
টিভি হাইলাইটস
ম্যানেজ মাস্টার

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার। অভিনয়ে শামীমা নাজনীন, জাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ, নাবিলা ইসলাম, ডা. এজাজ, মাসুম বাশার, প্রাণ রায়, আরফান আহমেদ, নরেশ ভূঁইয়া প্রমুখ।
বিয়ে করছেন জেনিফার উইঙ্গেট

ভারতীয় হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানীয়, জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী জেনিফার উইঙ্গেট আবারও বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্র কোনো অভিনেতা নন; বরং সিঙ্গাপুরের নামকরা ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল। জেনিফার ও উইলিয়াম তাদের প্রেমের সম্পর্ক ও বিয়ের খবরটি এত দিন মিডিয়ার আড়ালেই রেখেছিলেন। তবে শেষ রক্ষা হলো না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটির গায়েহলুদ অনুষ্ঠানের একটি গোপন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। জানা গেছে, গত ৪ জুলাই ভারতের একটি ঘরোয়া আয়োজনে তাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, পুরো অনুষ্ঠানস্থলটি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো এবং পেছনে বড় অক্ষরে লেখা রয়েছে ‘হালদি’।
