জিওহটস্টারে এ সপ্তাহে এসেছে তামিলের প্রথম ডেটিং রিয়েলিটি শো ‘সেকেন্ড লাভ’। এখানে অংশ নেওয়া ১২ জন প্রতিযোগীর প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে হৃদয়ভঙ্গ, ব্যর্থ সম্পর্ক বা বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তাই তারা কেউ সতর্কভাবে, কেউ বা কিছুটা দ্বিধা নিয়েই আবার ভালোবাসার সম্ভাবনাকে গ্রহণ করার চেষ্টা করছেন। উপস্থাপনায় রম্যা কৃষ্ণান।
প্রত্যেক বয়সের একটা সৌন্দর্য আছে
- একটা সময় অভিনয়ে নিয়মিত ছিলেন মেহবুবা মাহনূর চাঁদনী। বিভিন্ন নৃত্যানুষ্ঠানেও অংশ নিতেন। এখন অভিনয়ে না দেখা গেলেও বিশ্বকাপ উপলক্ষে কয়েকটি টিভি চ্যানেলে অতিথি হয়েছেন। এই মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
অন্তর্জাল
সেকেন্ড লাভ

চলচ্চিত্র
প্রেমী ও প্রেমী

অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, আমজাদ হোসেন। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ট্যাক্সি ড্রাইভার সীমান্তর সঙ্গে বিলেত-ফেরত মেয়ে মারিয়ার দেখা। মারিয়া বিপদে পড়ে, সীমান্ত তাকে কলকাতা পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করে। পথিমধ্যে দুজন খুনসুটিতে মেতে ওঠে আবার তাদের জীবনের দুঃখের ঘটনাও উঠে আসে। মারিয়ার প্রেমে পড়ে যায় সীমান্ত; কিন্তু বলতে পারে না। গন্তব্যে ফিরে গিয়েও মারিয়া পরে ফিরে আসে সীমান্তর জীবনে।
টিভি হাইলাইটস
পিপল অ্যান্ড পাওয়ার

বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশে কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এইচআইভি সংক্রমণের পুনরুত্থানের কারণ হয়ে উঠলেন, সেই অনুসন্ধান তুলে ধরা হয়েছে আল জাজিরার এই তথ্যচিত্রে। দেখা যাবে রাত ৮টা ৮০ মিনিটে।
টিভি হাইলাইটস
ম্যানেজ মাস্টার

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার। অভিনয়ে শামীমা নাজনীন, জাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ, নাবিলা ইসলাম, ডা. এজাজ, মাসুম বাশার, প্রাণ রায়, আরফান আহমেদ, নরেশ ভূঁইয়া প্রমুখ।
