• ই-পেপার

আরো খবর

অন্তর্জাল

ছদ্মবেশী

ছদ্মবেশী
‘ছদ্মবেশী’ সিরিজে পায়েল সরকার

হইচইতে গতকাল এসেছে ওপার বাংলার সিরিজটি। অভিনেত্রী মন্দাকিনী চৌধুরী বুঝতে পারে, আপনজনদের মধ্যেই কেউ তাকে হত্যার চেষ্টা করছে। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পায় খ্যাপাটে গোয়েন্দা আদিত্য মজুমদার। আভিজাত্য আর ভদ্রতার মুখোশ পরা এই পরিবারের মানুষগুলোর লোভ, পরকীয়া ও পারস্পরিক ষড়যন্ত্রের জাল কেটে কিভাবে সে আসল অপরাধীকে খুঁজে বের করে, তা নিয়েই গল্প। অরিত্র সেনের এই সিরিজে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, পায়েল সরকার, জনু মালিয়া প্রমুখ।

 

চলচ্চিত্র

আম্মাজান

আম্মাজান
‘আম্মাজান’ ছবিতে মান্না ও শবনম

অভিনয়ে শবনম, মান্না, মৌসুমী। পরিচালনা কাজী হায়াৎ। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

 

গল্পসূত্র : ২২ বছর ধরে বাদশার সঙ্গে কথা বলে না তার আম্মা। দিনে-দুপুরে মানুষ খুন করে ছেলে, এটা একটা কারণ। আসল কারণ ২২ বছর আগের এক ঘটনা। বাদশার বাবা লাল মিয়া সরকারি অফিসের ইলেকট্রিশিয়ান ছিল। অফিসে এক দুর্ঘটনায় মারা যায় সে। সরকারি ক্ষতিপূরণের টাকার জন্য অফিসে ঘুরে মা-ছেলে। অফিসের বড় সাহেব বাদশার সামনেই তার মার শ্লীলতাহানি করে। সেদিনই বড় সাহেবকে খুন করে কিশোর বাদশা। অবশেষে একদিন বাদশার সঙ্গে কথা বলে তার আম্মা—বাদশা তখন মৃত্যু পথযাত্রী।

 

টিভি হাইলাইটস

মা-মেয়ে

মা-মেয়ে

মা-মেয়ের সম্পর্ক একদিকে যেমন ভালোবাসা, সমর্থন ও আত্মবিকাশের শক্তিশালী ভিত্তি, অন্যদিকে তা হতে পারে দ্বন্দ্ব, মতবিরোধ ও মানসিক চাপেরও কারণ। এই নিয়ে ডয়চে ভেলের ‘হার’-এর আজকের পর্ব—‘উইমেন ইন এশিয়া : মাদারস অ্যান্ড ডটারস’ দেখা যাবে রাত ৮টা ২ মিনিটে।

টিভি হাইলাইটস

জোছনার ওপারে পূর্ণিমা

জোছনার ওপারে পূর্ণিমা
‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানের দৃশ্য

জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে দুপুর ১২টা ৫ মিনিটে রয়েছে ‘জোছনার ওপারে পূর্ণিমা’। কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের কাছে পূর্ণিমা বলেছেন তাঁর অভিনয়ের শুরু, সেরা চলচ্চিত্র, প্রিয় গান, প্রিয় নায়ক, প্রিয় খাবার এবং যে কথা কখনো বলা হয়নি। অনুষ্ঠানটি ধারণ শেষে অভিনেত্রীকে সঙ্গে নিয়ে তাঁর জন্মদিনের আগাম কেক কাটেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।