• ই-পেপার

অল্প কথায়

গণ-অর্থায়নে তথ্যচিত্র ‘জুলাই ডায়েরিজ’

আরো খবর

আরো খবর

চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গতকালের এই রায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুধু তা-ই নয়, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীদের এক কোটি পাঁচ লাখ রুপি করে দিতে হবে রাজপাল যাদবকে। অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও অভিযোগকারীদের মোট পাঁচ কোটি ৫১ লাখ রুপি পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

      প্রীতি জিনতার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি, বিকৃত কনটেন্ট ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত বলেছেন, এ ধরনের কনটেন্ট কোনো ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন। আর অনলাইন প্ল্যাটফর্মগুলোর এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আদালত জানিয়েছেন।

অন্তর্জাল

ছদ্মবেশী

ছদ্মবেশী
‘ছদ্মবেশী’ সিরিজে পায়েল সরকার

হইচইতে গতকাল এসেছে ওপার বাংলার সিরিজটি। অভিনেত্রী মন্দাকিনী চৌধুরী বুঝতে পারে, আপনজনদের মধ্যেই কেউ তাকে হত্যার চেষ্টা করছে। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পায় খ্যাপাটে গোয়েন্দা আদিত্য মজুমদার। আভিজাত্য আর ভদ্রতার মুখোশ পরা এই পরিবারের মানুষগুলোর লোভ, পরকীয়া ও পারস্পরিক ষড়যন্ত্রের জাল কেটে কিভাবে সে আসল অপরাধীকে খুঁজে বের করে, তা নিয়েই গল্প। অরিত্র সেনের এই সিরিজে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, পায়েল সরকার, জনু মালিয়া প্রমুখ।

 

চলচ্চিত্র

আম্মাজান

আম্মাজান
‘আম্মাজান’ ছবিতে মান্না ও শবনম

অভিনয়ে শবনম, মান্না, মৌসুমী। পরিচালনা কাজী হায়াৎ। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

 

গল্পসূত্র : ২২ বছর ধরে বাদশার সঙ্গে কথা বলে না তার আম্মা। দিনে-দুপুরে মানুষ খুন করে ছেলে, এটা একটা কারণ। আসল কারণ ২২ বছর আগের এক ঘটনা। বাদশার বাবা লাল মিয়া সরকারি অফিসের ইলেকট্রিশিয়ান ছিল। অফিসে এক দুর্ঘটনায় মারা যায় সে। সরকারি ক্ষতিপূরণের টাকার জন্য অফিসে ঘুরে মা-ছেলে। অফিসের বড় সাহেব বাদশার সামনেই তার মার শ্লীলতাহানি করে। সেদিনই বড় সাহেবকে খুন করে কিশোর বাদশা। অবশেষে একদিন বাদশার সঙ্গে কথা বলে তার আম্মা—বাদশা তখন মৃত্যু পথযাত্রী।

 

টিভি হাইলাইটস

মা-মেয়ে

মা-মেয়ে

মা-মেয়ের সম্পর্ক একদিকে যেমন ভালোবাসা, সমর্থন ও আত্মবিকাশের শক্তিশালী ভিত্তি, অন্যদিকে তা হতে পারে দ্বন্দ্ব, মতবিরোধ ও মানসিক চাপেরও কারণ। এই নিয়ে ডয়চে ভেলের ‘হার’-এর আজকের পর্ব—‘উইমেন ইন এশিয়া : মাদারস অ্যান্ড ডটারস’ দেখা যাবে রাত ৮টা ২ মিনিটে।